দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া। ছবি : ক্রিকইনফো
ফেরার অপেক্ষা ফুরাচ্ছে আনরিখ নরকিয়ার। ৩ বছর পর আবারও সাদা জার্সিতে ফিরছেন দক্ষিণ আফ্রিকার পেসার।তাকে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দল দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
১৮ সদস্যের প্রাথমিক দলে ফিরেছেন আরো কয়েকজন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন দুই পেসার কাগিসো রাবাদা ও জেরাল্ড কোয়েৎজি। কোয়েৎজির ২০২৪ সালের নভেম্বরের বিপরীতে ২০২৫ সালের ২৩ অক্টোবর সর্বশেষ টেস্ট খেলেছেন রাবাদা।
প্রোটিয়া দলে একমাত্র নতুন মুখ মারকুয়েস অ্যাকারমান। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে ১ হাজারের বেশি রান করার পুরস্কার পেয়েছেন ৩০ বছর বয়সী ব্যাটার।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ টেস্টের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী ৯ অক্টোবর ডারবান টেস্ট দিয়ে শুরু হবে দ্বিপক্ষীয় সিরিজটি।বর্তমানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে দুই দল। এক ম্যাচ বাকি রেখে ২-০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড :
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কুয়েস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহাম, করবিন বস, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, সাইমন হারমার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, আনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্তান স্তাবস, কাইল ভেরেইনি।










































