সংগৃহীত ছবি
ভারতীয় সিনেমার গুণী অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকার মারা গেছেন। গোয়ার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।প্রয়াণকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার প্রয়াণের পর চার দিন আগে গোয়ায় অনুষ্ঠিত একটি আয়োজনে দেওয়া একটি বক্তব্য নতুন করে আলোচনায় উঠে এসেছে। সেদিন তিনি বলেছিলেন, ‘আগামীকাল আমি থাকব কি না জানি না।’
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর পর থেকে সেই কথাই এখন নতুন করে নাড়া দিচ্ছে ভক্তদের।
গত রবিবার (৪ অক্টোবর) পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রবীণ অভিনেতা বিশ্বনাথ ‘নানা’ পাটেকার গোয়ার ডোনা পাওলাভিত্তিক ‘তাজ সিদাদে দে গোয়া’ হোটেলে ‘সাম্রাট ক্লাব ইন্টারন্যাশনাল’ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন। এটিই ছিল তার জীবনের সর্বশেষ প্রকাশ্য অনুষ্ঠান। অনুষ্ঠানে ২০২৬-২৭ মেয়াদের জন্য স্টেট প্রেসিডেন্ট হিসেবে রাজশ্রী এ. খান্ডেপারকরের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। এর পাশাপাশি নতুন পরিচালনা কমিটির অন্যান্য পর্ষদ সদস্যবৃন্দও আনুষ্ঠানিকভাবে নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে পরিধানে সাদা কুর্তা ও সাদা গামছা পরা নানা পাটেকার তার বক্তব্য প্রদান করেন। বক্তব্যে গোয়ার প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পারিকরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে তার কাজের কৌশল ও রাজনৈতিক দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
মারাঠিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে। আমি জানি না আগামীকাল আমি এখানে থাকব কি না। প্রত্যেক মানুষের জীবন একদিন না একদিন সেই জায়গায় পৌঁছাবে।তবে তার আগে নিজেকে একটি প্রশ্ন করা দরকার—আমি কি সত্যিই যা করতে চাই, তা করতে পারছি?’
বৃহস্পতিবার ভোরে নিজের গোয়ার বাসভবনে গুরুতর হৃদরোগে আক্রান্ত হন নানা পাটেকার। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রাণপণে তাকে বাঁচানোর চেষ্টা করেন।
মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকার জানান, প্রায় ৪৫ মিনিট ধরে টানা সিপিআর দেওয়া হলেও নানা পাটেকারকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
রাতে অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর ওসিকে মৃত ঘোষণা
সূত্র : এনডিটিভি











































