‘কাল আসব, ওই লাইনটা ডাবিং করব’, মৃত্যুর আগে প্রযোজককে বলা শেষ কথা

সংগৃহীত ছবি

মৃত্যুর দুদিন আগেও ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা নানা পাটেকার। আসন্ন ছবি ‘দ্য কনফেশন অব মেরি’-র ডাবিংয়ের একটি লাইন তখনও বাকি ছিল।সেই কাজ শেষ করতে পরদিনই মুম্বাই আসবেন বলে প্রযোজককে জানিয়েছিলেন তিনি। কিন্তু সেটিই হয়ে রইল তাঁর শেষ কথাগুলোর একটি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির সহ-প্রযোজক সুভাষ কালের সঙ্গে মৃত্যুর দুদিন আগে কথা হয়েছিল নানা পাটেকরের। তখনই অভিনেতা জানান, তিনি মুম্বাই আসছেন এবং পরদিন ডাবিংয়ের বাকি থাকা একটি লাইন রেকর্ড করবেন।

সুভাষ কালে বলেন, নানা তাঁকে জানিয়েছিলেন, ‘আমি বম্বে আসছি। কাল আসব, ওই একটা লাইন করে দেব।’ পাশাপাশি মুম্বাইয়ে আরও একটি শুটিংয়ের কাজও ছিল তাঁর।

ছবির কাজের সূত্রেই দীর্ঘদিনের পরিচয় ছিল নানা পাটেকার ও সুভাষ কালের।কাজের পরিবেশও ছিল বেশ বন্ধুত্বপূর্ণ। স্টুডিওতে কাজের ফাঁকে নানা মজা করতেন, গান গাইতেন বলেও জানিয়েছেন কালে। তাই মৃত্যুর মাত্র দুদিন আগে কাজ শেষ করার পরিকল্পনার সেই কথোপকথন এখন আরো আবেগঘন হয়ে উঠেছে।

‘দ্য কনফেশন অব মেরি’ ছবির ডাবিং প্রায় শেষ হয়ে গেলেও একটি মাত্র লাইন বাকি ছিল। সেই লাইনটি নিজের কণ্ঠে রেকর্ড করে যাওয়ার পরিকল্পনা করেছিলেন নানা।কিন্তু পরদিন আর স্টুডিওতে ফেরা হয়নি তাঁর।

উল্লেখ্য ৮ অক্টোবর গোয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকার। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। গোয়ার ডোনা পাউলা এলাকায় তাঁকে অচেতন অবস্থায় পাওয়ার পর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। পরে ভোর ৫টা ২০ মিনিটের দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্যনানা পাটেকার ছিলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পরিচিত অভিনেতা। অভিনয়ের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে বলিউডসহ বিভিন্ন অঙ্গনে নেমে এসেছে শোকের আবহ।

মৃত্যুর আগে শেষ মুহূর্ত পর্যন্ত কাজ নিয়ে ব্যস্ত থাকা নানা পাটেকারের সেই কথাই এখন ফিরে আসছে—‘কাল আসব, ওই লাইনটা ডাবিং করব।’

LEAVE A REPLY