এবিজি ইউনিভার্সিটি কাপের পাওয়ার প্লেতে স্কলার্সের ঝড়

টসের সময় দুই অধিনায়কের সৌজন্যতা। ছবি : মীর ফরিদ, আনভীর ক্রিকেট স্টেডিয়াম থেকে

এবিজি ইউনিভার্সিটি কাপে উড়ন্ত শুরু পেয়েছে ইউনিভার্সিটি অব স্কলার্স। টস হেরে ব্যাটিংয়ে নেমে চার-ছক্কার ঝড় তুলেছেন দুই ওপেনার আকাশ-রাকিব আহমেদ।

ব্র্যাক ইউনিভার্সিটির বিপক্ষে পাওয়ার প্লেতে ৮৫ রান তুলেছে স্কলার্স। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড়টা তুলেছেন আকাশ।

২০ বলে ফিফটি তুলে নেন আকাশ। তাণ্ডব চালানোর পর ৭২ রানে থামেন তিনি।২৫৭.১৪ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৬ চার ও ৭ ছক্কায়। তার ওপেনিং সঙ্গী রাকিব ১ ছক্কায় অপরাজিত আছেন ১৫ রানে। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন হাবিবুর।

সবমিলিয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত স্কলার্সের দলীয় স্কোর ৭ ওভার শেষে ১ উইকেটে ৯৭ রান।ব্র্যাককে একমাত্র সাফল্য এনে দিয়েছেন দেবজ্যোতি। 

LEAVE A REPLY