দীর্ঘ আট বছর পর ঘরের মাঠে বসছে কোনো বড় টুর্নামেন্ট। আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাঠে গড়াচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। দীর্ঘদিন পর বাংলাদেশে বসা সাফের এই ফুটবল মেলাকে কেন্দ্র করে সবার নজর এখন দলগুলোর প্রস্তুতির দিকে।
টুর্নামেন্টে অংশ নিতে ৩ নভেম্বরই ঢাকায় পা রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এসেই কোনো সময় নষ্ট না করে তারা নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে বেছে নিয়েছে দেশের অন্যতম আধুনিক ভেন্যু এবিজি স্পোর্টস সিটিকে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় পিচে কোচ নওশাদ মুসার অধীনে ট্যাকটিক্যাল ও ফিজিক্যাল ট্রেনিংয়ে ব্যস্ত সময় পার করছেন ভারতীয় ফুটবলাররা।
বর্তমান চ্যাম্পিয়নরা নানা জটিলতায় অবশেষে দল পাঠালেও, এটি তাদের অনূর্ধ্ব-২৩ ভিত্তিক একটি দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে গড়া টিম। দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে গড়া টিম হলে অনুশীলন ও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না দলটি।
আগামীকাল ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
গ্রুপ ‘বি’-তে পাকিস্তান ছাড়াও অপর প্রতিপক্ষ মালদ্বীপ, যাদের মুখোমুখি হবে তারা ১১ নভেম্বর।
এবারের সাফে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানসহ মোট ৬টি দেশ অংশ নিচ্ছে। এবারের আসরের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ থেকে দক্ষিণ এশিয়ার ফুটবলে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি।










































