13.3 C
sydney
Thursday, June 4, 2026
Home Blog Page 104
সংগৃহীত ছবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে দেশের গণপরিবহনের নতুন ভাড়া বৃহস্পতিবার নির্ধারণ হতে পারে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।  তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দ্রুত একটি নির্দিষ্ট সিদ্ধান্তে...
ফাইল ছবি দেশে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ চালুর কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে তথ্য-প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদী সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছেন, আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং কয়েক হাজার তরুণকে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনা নেওয়া হয়েছে।
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ‘জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের। তাই জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ ও দরিদ্র মানুষের জীবিকা রক্ষার স্বার্থে মানবিক, ন্যায়ভিত্তিক এবং টেকসই ব্যবস্থাপনার দিকে এগোতে হবে।’ বুধবার (২২ এপ্রিল) মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ কথা বলেন। সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব...
সংগৃহীত ছবি সরকার জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে। মন্ত্রিপরিষদ সচিবকে আহবায়ক করে ১০ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘জাতীয় বেতন কমিশন,...
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল এসেছে। একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে একযোগে।  আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ...
সংগৃহীত ছবি শেষ মুহূর্তে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানকে নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে—এ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসে নিজের জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করেন। বার্তা সংস্থা সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়, রুদ্ধদ্বার এই বৈঠকের পর যুদ্ধবিরতির সময় বাড়ালেন তিনি। এর আগে দুই...
ফাইল ছবি গাজায় ইন্দোনেশিয়ার অর্থায়নে তৈরি একটি হাসপাতালের ধ্বংসস্তূপের ওপর ব্যানার টানিয়েছে ইসরায়েল—এমন অভিযোগ উঠেছে। এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটি বলছে, ব্যানারটি প্রোপাগান্ডার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, গাজার উত্তরে ইসরায়েল সীমান্তের কাছে অবস্থিত এই হাসপাতালটি ২০১৫ সালের শেষে চালু হয়েছিল।
সংগৃহীত ছবি সাম্প্রতিক দিনগুলোতে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একের পর এক জাহাজে হামলার খবর শোনা যাচ্ছে। স্থানীয় সময় বুধবার ভোরেও তিনটি কনটেইনার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তবে গুরুত্বপূর্ণ এই প্রণালিটিতে এবার দুটি জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে দ্য...
ছবি : সন্তোষ কাভিয়ুর/বিবিসি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ খবর জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।   ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিশূরে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আসন্ন...
ছবি : রয়টার্স ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পাম্প পর্যায়ে পেট্রল ও ডিজেলের দাম কমিয়েছে চীন। চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা হিসেবে কাজ করা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন জানিয়েছে, বিশ্ববাজারে তেলের দামের পরিবর্তনের সঙ্গে মিল রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি দশ কর্মদিবস পরপর আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে পেট্রলের...

সর্বশেষ

সবচেয়ে পঠিত

সবচেয়ে আলোচিত

Advertisement