13.3 C
sydney
Thursday, June 4, 2026
Home Blog Page 1535
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এই এলাকা পরিদর্শনে যাচ্ছেন বলে জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। মঙ্গলবার (২৮ মে) দুপুরে জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী ৩০ মে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফরে আসবেন।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৭০০ মিলিয়ন ডলার ঋণ ও অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। এর মধ্যে ৩১৫ মিলিয়ন ডলার অনুদান ও ৩৮৫ মিলিয়ন ডলার ঋণ। মূলত ৩১৫ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার নামে ওই এলাকার (চট্টগ্রাম বিভাগ) অবকাঠামো উন্নয়নে আরো ৩৮৫ মিলিয়ন ডলারের ঋণ নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যেসব প্রকল্পে ঋণ দেওয়া হচ্ছে তা রোহিঙ্গা না থাকলে ওই...
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ জুন থেকে পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেন চলাচল শুরু হবে। আজ মঙ্গলবার (২৮ মে) রেলপথ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়।  সংবাদ সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, আগামী ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ক্যাটেল (পশুবাহী) ট্রেন পরিচালিত হবে। এই তিন দিন পশ্চিমাঞ্চলে...
সংগৃহীত ছবি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও ঈদের অগ্রিম টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি হবে।  আজ মঙ্গলবার (২৮ মে) রেলপথ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী...
সংগৃহীত ছবি পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৪৬ হাজার ৯৮৮ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ১১৮টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন। আজ মঙ্গলবার (২৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।  বুলেটিনের তথ্য মতে, সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩...
সংগৃহীত ছবি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৫৭ মিলিমিটার। এ দিন ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২২৪ মিলিমিটার। এ ছাড়া এ সময়ে সিলেট, চট্টগ্রাম ও মাদারীপুরে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা জন্য...
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং অন্ধত্বের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে নেতৃত্বের ভূমিকা পালন করতে থাকবে।  স্থানীয় সময় গতকাল সোমবার (২৭ মে) ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র এন্টিগা এন্ড বারবুডার রাজধানী সেন্ট জনসে জাতিসংঘ আয়োজিত ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলনের অফিশিয়াল সাইডলাইন ইভেন্ট ‘সর্বজনীন চক্ষুসেবা’ আলোচনায় এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ‘আমেরিকান...
দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার এক দিন পরও প্রভাব কাটেনি ঘূর্ণিঝড় রিমালের। ফলে সারা দেশের আকাশ গুমট হয়ে আছে। আজ মঙ্গলবারও ঘূর্ণিঝড়টির প্রভাবে সারা দেশে বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।   প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর গতকাল সোমবার সকাল ৭টার মধ্যে সাগর থেকে পুরোপুরি স্থলভাগে উঠে আসে রিমাল।
প্রবল ঘূর্ণিঝড় হিসেবে রিমাল গত রবিবার বিকেল ৪টার দিকে বাংলাদেশের স্থলভাগ স্পর্শ করে। গতকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত এটি বাংলাদেশের স্থলভাগে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ছিল। আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ১৭ ঘণ্টায় এটি বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করে, যা কিছুটা অস্বাভাবিক। এতে ক্ষয়ক্ষতিও বেশি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে...
দেশের ২০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়াসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. মনোয়ার...

সর্বশেষ

সবচেয়ে পঠিত

সবচেয়ে আলোচিত

Advertisement