সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় দেশে জন্মের পর থেকে দেড় মাস বয়সী শিশুদের বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয়। তবে গত আট মাস ধরে প্রতিষেধক পেন্টাভ্যালেন্ট ও পিসিভি টিকার সরবরাহ পর্যাপ্ত না থাকায় সময়মতো টিকা পাচ্ছে না অনেক শিশু। সরকারি হাসপাতালসহ বিভিন্ন টিকাদানকেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে এসব শিশুর হতাশ মা ও স্বজনরা বাড়ি ফিরে যাচ্ছেন। শিশুকে সময়মতো...
দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে...
বিশ্বে প্রথম ইলিশ মাছের অন্ত্রে ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। চিহ্নিত প্রোবায়োটিক ধরনের ব্যাকটেরিয়া ইলিশের সংরক্ষণে ভূমিকা রাখা ছাড়াও অন্যান্য বাণিজ্যিক মৎস্য চাষেও অবদান রাখতে পারে। গতকাল শুক্রবার বিশ্বের প্রভাবশালী বিজ্ঞান সাময়িকী ‘প্লস ওয়ান’-এ এ নিয়ে গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
সমুদ্র থেকে নদীতে বিচরণকারী ইলিশ মাছের রোগ নিয়ে কোনো গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়নি।
মুখোমুখি ট্রেন সংঘর্ষ। ঘড়িতে তখন সকাল ১০টা ৫০ মিনিট। দুর্ঘটনাস্থল গাজীপুরের জয়দেবপুরের আউটার স্টেশন। এলাকার নাম ছোট দেওড়া।
ঢাকার দিকে যাচ্ছিল টাঙ্গাইল কমিউটার ট্রেন। উল্টো পথে আসে একটি তেলবাহী ট্রেন। এতে অন্তত ৯টি বগি লাইনচ্যুত হয়। দুমড়েমুচড়ে যায় বগির একাংশ।
কমিউটার ট্রেন সাধারণত যাত্রীতে ভরপুর থাকে। কিন্তু...
ডা. আদনান আল-বুর্শ। ছবি : সংগৃহীত
ইসরায়েলি কারাগারে একজন ফিলিস্তিনি চিকিৎসকের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি বন্দি সমিতিগুলো এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। চার মাসেরও বেশি সময় আটক থাকার পর ইসরায়েলি কারাগারে তার মৃত্যু ঘটে। ইসরায়েলি জেল পরিষেবাও নিশ্চিত করেছে, গত ১৯ এপ্রিল ইসরায়েলের ওফার কারাগারে মারা যান ডা. আল-বুর্শ।
৫০ বছর বয়সী ডা. আদনান আল-বুর্শ আল-শিফা...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এবার লোকসভা নির্বাচনে সারা দেশে ১৫ আসনও পাবে না পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। এ ছাড়া আরেক রাজনৈতিক দল কংগ্রেস ৫০ আসনও পেরোতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। ‘মহুয়াগড়’ হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারণায় গতকাল শুক্রবার তৃণমূল ও কংগ্রেসকে নিয়ে এমন ভবিষ্যদ্বাণী করেন মোদি। লোকসভা নির্বাচনে প্রচারে পশ্চিমবঙ্গে গেছেন মোদি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
হামাসকে ৭ দিনের সময় ধরে দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির চুক্তি এই সময়ের মধ্যে মেনে না নিলে গাজার রাফাহতে হামলা শুরু করবে বলে হুমকি দিয়েছে তারা। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল শুক্রবার (৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিদেশে অবস্থানরত হামাসের নেতাদের হাতে চুক্তির প্রস্তাব তুলে...
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদী বাংলাদেশ ও গাম্বিয়া। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে গাম্বিয়ার বিচার বিষয়ক মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল দাওদা এ জালও এ আশাবাদ ব্যক্ত করেন।
গাম্বিয়ার বানজুলে ২ ও ৩ মে অনুষ্ঠিত ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনের প্রাক-প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান...
রাজধানী ঢাকাসহ ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের ওপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৪ মে) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার...
যুক্তরাষ্ট্রের পর এবার অস্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোতে তাঁবু শিবির গেড়ে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির শীর্ষ একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুক্রবার বিক্ষোভ করেছেন শত শত বিক্ষোভকারী। তবে যুক্তরাষ্ট্রের মতো অস্ট্রেলিয়ার পুলিশ এখনো বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারমুখী অবস্থানে যায়নি।
শুক্রবার সিডনি বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা ইসরাইলের বিভিন্ন সংস্থার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ফ্রান্সের শিক্ষার্থীদের...











































