দক্ষিণ লেবাননে গত এক সপ্তাহে ২২০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে দখলদা ইসরাইল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, আইডিএফ সদস্যদের ওপর হামলার প্রস্তুতি ও তৎপরতায় জড়িত ২২০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধাকে গত এক সপ্তাহে হত্যা করা হয়েছে।
ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগর এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সন্দেহভাজন মাদকবাহী নৌযানে চালানো হামলায় নিহত ১৩ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। অনুসন্ধানী সাংবাদিকদের এক যৌথ তদন্তে এসব তথ্য উঠে এসেছে। এ অভিযানে এখন পর্যন্ত প্রায় ২০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর গার্ডিয়ানের।
‘লাতিন আমেরিকান সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম’ বা ক্লিপের নেতৃত্বে...
দক্ষিণ লেবাননে একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি হামলায় অন্তত ছয়জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। এর আগে দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ইসরাইলি হামলার বিষয়ে খবর দেওয়া হয়েছিল, তবে এখন মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে।
আল জাজিরা আরবি’র বরাত দিয়ে জানা গেছে, লেবাননের হারুফ শহরে একটি অ্যাম্বুলেন্স কেন্দ্র লক্ষ্য করে চালানো ওই হামলায় তিনজন প্যারামেডিকসহ মোট...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী যুদ্ধকে ঘিরে দেশটির অভ্যন্তরীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাট নেতারা। বিশেষ করে সার ও জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করছেন তারা।
ডেমোক্র্যাট সিনেটৃর ট্যামি বাল্ডউইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ইরানে ট্রাম্পের পছন্দের এ যুদ্ধ আমাদের কৃষকদের জন্য সার ও গ্যাসের দাম আকাশচুম্বী করে...
আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল থিম সং হিসেবে ‘দাই দাই’ গানটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। গানটিতে কণ্ঠ দিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান শিল্পী বার্না বয়।
শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে ফিফা এই ঘোষণা দেয়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি গানটিকে ‘মিউজিকের মাধ্যমে ফুটবল, সংস্কৃতি এবং বৈশ্বিক ঐক্যের...
চলতি আইপিএল মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ম্যাচগুলোতে গ্যালারিতে নিয়মিত দেখা মিলছে ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিলের। আরসিবির প্রতি তার এই বাড়তি ভালোবাসাকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর গুঞ্জন। নেটিজেনদের একাংশের ধারণা, আরসিবির তরুণ ক্রিকেটার দেবদূত পাডিক্কালের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শেহনাজ।
একটি ম্যাচের ফাঁকে এক ঘরোয়া আড্ডায় নিজের পছন্দের ক্রিকেটারদের নাম বলতে গিয়ে...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট চলতি বছরের কান উৎসবে হাজির হয়েছিলেন। কানের লালগালিচায় তিনি নাকি পাত্তা পাননি— সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন সমালোচনা ভাইরাল হয়েছে। অনেকে এ নিয়ে অভিনেত্রীকে খোঁচা দিতেও ছাড়েননি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরেও কটু কথা বলতে ছাড়েননি নেটিজেনরা। কানে উপস্থিতিতে যখন তাকে কটাক্ষ করা হচ্ছিল, ঠিক তখনই একটি মন্তব্যের উত্তরে আলিয়া ভাটের...
হলিউডের জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এ ‘ডেনেরিস টারগেরিয়ান’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পান ৩৯ বছর বয়সি অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক। তবে এই আকাশচুম্বী সাফল্যের পেছনে লুকিয়ে ছিল তার জীবন-মৃত্যুর এক চরম লড়াই।
সম্প্রতি ‘হাউ টু ফেইল উইথ এলিজাবেথ ডে’ পডকাস্টে অংশ নিয়ে সেই স্মৃতিই সামনে আনলেন এই তারকা অভিনেত্রী।
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শেষে এভারটন ক্যারিয়ারের ইতি টানছেন আইরিশ তারকা শেমাস কোলম্যান। ২০০৯ সালে স্লিগো রোভার্স থেকে এভারটনে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে ৪৩৩টি ম্যাচ খেলেছেন তিনি।শুক্রবার (১৫ মে) ক্লাবটির ইউটিউব চ্যানেলে এই ঘোষণাটি দেন।
এভারটনের হয়ে ১৪০ ম্যাচ প্রতিনিধিত্ব করেছেন এই আইরিশ তারকা। আগামী রবিবার সান্ডারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শেষ হোম ম্যাচ...
হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের নতুন কোচ হচ্ছেন কে? এ নিয়ে জল্পনা-কল্পনা শেষই হচ্ছে না। তবে শিগগিরই অবসান হবে বলে আজ জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আজ পল্টনের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমিনুল বলেছেন, ‘আমরা ইতিমধ্যে বাফুফে প্রেসিডেন্টের সঙ্গে এবং তাদের টিমের সঙ্গে কথা বলেছি। যেহেতু কোচদের...










































