সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক গুলবদিন নাইব। ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। হয়েছেন ম্যাচসেরা। পুরস্কার বিতরনী অনুষ্টানে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজের অনুভুতি প্রকাশ করেন তিনি।
ম্যাচসেরা এই অলরাউন্ডার বলেন, “এই দিনটার অপেক্ষায় ছিলাম আমরা। আমাদের দেশ এবং দেশবাসীদের জন্য এই জয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। সমর্থকেরা যে ভাবে সব সময় পাশে থাকেন তার জন্য কোনও ধন্যবাদই যথেষ্ট নয়। সত্যি বলতে ভাষা হারিয়ে ফেলছি।
”
এটি একটি দুর্দান্ত টিমওয়ার্ক, আমরা গত দুই মাস ধরে কঠোর পরিশ্রম করেছি এবং যার ফলাফল পাচ্ছি আমরা, বলেন গুলবদিন। তিনি আরো বলেন, “সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমরা শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে হারিয়েছি। এটা আমাদের ক্রিকেটের জন্য বড় অর্জন। আপনি যদি আমাদের ক্রিকেটের ইতিহাস দেখেন, এটা খুব বেশি নয়।
গত ১০ বছরে আমরা অনেক লক্ষ্য অর্জন করেছি। এটা একটা বড় অর্জন।”









































