সারা দেশে ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ ব্যাহত হবে

প্রতীকী ছবি

বছরের প্রথম দিন থেকে একটানা ৭২ ঘণ্টা সারা দেশে গ্যাস সরবরাহ হ্রাস পাবে। মঙ্গলবার তিতাস গ্যাসের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, এলএনজি সরবরাহের একটি এফএসআরইউ মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি সকাল পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারাদেশে গ্যাস সরবরাহ হ্রাস পাবে। ফলে দেশের সর্বত্র সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

 গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ। 

LEAVE A REPLY