ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে

ঢাকা ও এর আশপাশে এলাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। 

এতে আরো বলা হয়েছে, এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। এ ছাড়া আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পাশাপাশি পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

LEAVE A REPLY