নুহাশ হুমায়ূন (বামে)
ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু- এই তিন নাম এখনও টিভি নাটকের দর্শকদের কাছে পরিচিত মুখ। তারা তিনজন একসঙ্গে করেছেন অসংখ্য টিভি নাটক। তাদের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে “তারা তিনজন”, “তারা তিনজন টি-মাস্টার”, “তারা তিনজন ঝামেলায় আছে”, “তারা তিনজন হে পৃথিবী বিদায়”, “তারা তিনজন ফুচকা বিলাস”, “ভাইরাস”, “আমরা জেগে আছি”, “আবারো তিনজন”, “আমরা তিনজন”, “উড়ে যায় বকপক্ষী”।
ভারতকে হারাতে পারলে সেটা হবে বড় প্রাপ্তি : নীল হুরেরজাহান
এই নাটকগুলো রচনা করেছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।
যে নাটকগুলো আজও এখনো দাগ কাটে দর্শকের হৃদয়ে। তবে দীর্ঘদিন সেই ত্রয়ীকে একসঙ্গে পর্দায় দেখার সৌভাগ্য হচ্ছে না দর্শকদের। এবার সেই আক্ষেপ ঘুঁচাতে যাচ্ছেন হুমায়ূনপুত্র নুহাশ হুমায়ূন।
১১ বছর পর তারা তিনজন আসছেন একই চরিত্রে।এবার নুহাশ হুমায়ূনের পরিচালনায়। নতুন এই প্রোজেক্টের নাম ‘ওরা তিনজন’। বাবার জনপ্রিয় এই ত্রয়ীকে নাটক আকারে নয়, পাঁচ পর্বের ছোট গল্পে পর্দায় আনছেন হুমায়ূনপুত্র।
নির্মাতার সূত্র থেকে জানা গেছে, এই তিনজনকে নিয়ে এরই মধ্যে গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে।
এই কাজটির জন্য লন্ডন থেকে সম্প্রতি দেশে এসেছেন স্বাধীন খসরু। যিনি এজাজ ও ফারুকের ভাগনে চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। কনটেন্টটি কোনো ইউটিউব চ্যানেলে নয়; স্ট্রিমিং হবে দেশের জনপ্রিয় একটি ওটিটিতে।











































