গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

সংগৃহীত ছবি

চলতি সপ্তাহেই দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা কমতে পারে আগামীকাল শুক্রবারও।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী শনি বা রবিবার থেকে সারা দেশে আবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। এতে গরমের অনুভূতিও বাড়তে পারে।

এর আগে মার্চের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, চলতি মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ মাসে বৃষ্টিও থাকতে পারে স্বাভাবিকের চেয়ে কম। ক্রমান্বয়ে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।
মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

দেশে দু-তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি এবং এক দিন তীব্র কালবৈশাখী হওয়ার আশঙ্কা রয়েছে।

সাহরিতে কী খাবেন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY