নির্ধারিত সময়েই শেষ হবে ঐকমত্য গঠনের কাজ : আলী রীয়াজ

সংগৃহীত ছবি

নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় ঐকমত্য গঠনের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা জানিয়েছেন।

জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তারা সংস্কার কার্যক্রম ও জাতীয় ঐকমত্যের বিষয়ে আলাপ করেন বলে আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

এ সময় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে।

LEAVE A REPLY