প্রেস্টন অর্ডন
টিকটকে ‘ওকে বেবি’ নামে পরিচিত শিশু টিকটকার প্রেস্টন অর্ডন আর নেই। শর্টস ভিডিও শেয়ারিং প্লাটফর্মটিতে লাখো ভক্তের হৃদয় জয় করা এই শিশুটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রেস্টনকে সিটবেল্ট সঠিকভাবে বাঁধা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনবিসি নিউজ। এ ঘটনায় টিকটকার প্রেস্টনের মা-বাবা দুজনই গুরুতর আহত হয়েছেন দুর্ঘটনায়। দুর্ঘটনার সময় প্রেস্টনের বোন পেইসলি স্কুলে ছিল। এ ব্যাপারে তদন্ত চলছে।
:max_bytes(150000):strip_icc():focal(989x0:991x2):format(webp)/preston-katelynn-ordone-042825-1-fac7e8eb96a84b529046af1ac0e71f8c.jpg)
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দুপুরের কিছুক্ষণ আগে সেন্ট ট্যামানি প্যারিশে ইন্টারস্টেটে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয় প্রেস্টন ও তার বাবা-মা। প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০১১ সালের মডেলের একটি ফোর্ড এফ-১৫০ রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে হাসপাতালে মৃত্যু হয়েছে টিকটকার প্রেস্টনের। এ ঘটনায় কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু সুরক্ষা আসনে সঠিকভাবে রাখা হয়নি ‘ওকে বেবি’ খ্যাত ক্ষুদে টিকটকার তারকাকে।
তবে প্রেস্টনের নানার দাবি, তাকে নিরাপদভাবেই বসানো হয়েছিল পেছনে। তার সুরক্ষাও নিশ্চিত করা হয়েছিল।
সিদ্দিকের সঙ্গে যা ঘটেছে, এটা তো ‘মব’
শিশু টিকটকার প্রেস্টন অর্ডন অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন। ২০২৩ সালে প্রেস্টনের প্রথম ভিডিও পোস্ট করা হয় টিকটকে। প্রায় পাঁচ লাখের বেশি ফলোয়ার সংখ্যা তার।
চ্যানেলটি পরিচালনা করতেন তার মা-বাবা। টিকটকে তার ভিডিওগুলোয় দেখা গেছে, তাকে কিছু করতে না করলে মিষ্টিভাবে ‘ঠিক আছ ‘ বলে উত্তর দেন তিনি। মিষ্টিসুলভ অভিনয় জায়গা করে নেয় নেটিজেনদের মনে।
‘
প্রেস্টন ‘ওকে বেবি’ ডাকনামটি পেয়েছিল এই কারণে যে, যখনই তার মা–বাবা তাকে ভালো আচরণের উপদেশ দিতেন, সে হাসিমুখে ‘ওকে’ বলত, কিন্তু করত একেবারে উল্টো কাজ। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, তার মা তাকে কাদায় না পিছলে যাওয়ার জন্য সাবধান হতে বলেন। প্রেস্টন হাসিমুখে ভদ্রভাবে মাকে বলে, ‘ওকে’, তারপর আনন্দের সঙ্গে বারবার কাদার ভেতর ঝাঁপ দিতে শুরু করে সে। তার এই দুষ্ট মিষ্ট অভ্যাসের ভিডিওগুলো লাখো অনুরাগীর মন জয় করে নেয়। তবে এই খুদে বয়সে প্রেস্টনের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না অনুরাগীরা। সামাজিক মাধ্যমে অনুরাগীদের একের পর এক শোকবার্তা দেখা গেছে।










































