‘ইন্ডিয়ান আইডল’ জয়ী গায়ক পবনদীপ সড়ক দুর্ঘটনায় আহত

পবনদীপ

‘ইন্ডিয়ান আইডল’ জয়ী গায়ক পবনদীপ রাজন সম্প্রতি আহমেদাবাদের কাছে এক গাড়ি দুর্ঘটনার শিকার হন। সোমবার ভোর ৩টা বেজে ৪০ মিনিট নাগাদ গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তার।‌ গাড়ি দুর্ঘটনার জেরে হাসপাতালে ভর্তি হন তিনি। 

ভারতীয় একাধিক গণমাধ্যম দাবি করছে, অন্তর্জালে ছড়িয়ে পড়েছে পবনদীপের একটি ভিডিও।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন পবন। অবস্থা বেশ গুরুতর। চিকিৎসকদের তত্বাবধানে এই মুহূর্তে রয়েছেন তিনি। পবনকে এই অবস্থায় দেখে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে।

ও আমাকে রীতিমতো চমকে দিয়েছে : অধরা খান

‘ইন্ডিয়ান আইডল ১২’ এর মাধ্যমে লাইমলাইটে আসেন পবনদীপ রাজন। ওই সিজনে বিজয়ী হয়েছিলেন তিনি। এরপর একের পর এক শো, রেকর্ডিংস করে ভক্ত মনে জায়গা করে নিয়েছেন উত্তরাখণ্ডের এই ছেলে। তবে কাজের জন্য যেমন খবরে থেকেছেন, তেমনই চর্চায় পবনদীপের ব্যক্তিগত জীবন।

বিশেষ করে অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে সম্পর্ক। 

LEAVE A REPLY