ড. ইউনূস ও তারেক রহমান।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে লন্ডনের বাসা থেকে রওনা হয়েছেন
তার সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আজ (১৩ জুন) শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় এবং লন্ডন সময় সকাল ৯টা লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৈঠকে বসছেন।
লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে হোটেল ডোরচেস্টারের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে বিভিন্ন ফেস্টুন নিয়ে অপেক্ষা করছেন। নিরাপত্ত জোরদার করেছে স্থানীয় পুলিশ।










































