শুরু হচ্ছে দুরন্ত টিভির ৩২তম সিজন

সংগৃহীত ছবি

৩১টি সিজন শেষে আগামী ২৭ জুলাই থেকে দুরন্ত টিভি শুরু করতে যাচ্ছে ৩২তম সিজনের অনুষ্ঠানমালা। থাকছে নতুন অনুষ্ঠান আমার ছবি আমার গল্প – সিজন ৪, তিনটি নতুন কার্টুন সিরিজ – জিগি অ্যান্ড দ্য জুট্রাম, স্কুল অফ রোয়ার্স ও ল্যাসি – সিজন ২। এর পাশাপাশি প্রচারিত হবে দুরন্ত টিভির অন্যান্য নিয়মিত অনুষ্ঠান, কার্টুন সিরিজ ও সিনেমা। 

আমার ছবি আমার গল্প – সিজন ৪

কল্পনা করতে কে না ভালোবাসে? কেমন হবে যদি কল্পনা দিয়ে ক্যানভাস রাঙিয়ে তোলা যায়? আর তৈরি করা হয় দারুণ সব গল্প? 
দুরন্ত টিভিতে নতুন ভাবে আসছে ছবি আঁকা আর গল্প বলার অনুষ্ঠান ‘আমার ছবি আমার গল্প’-এর ৪র্থ সিজন।

অনুষ্ঠানটির প্রতি পর্বে ২জন দুরন্ত বন্ধু তাদের ছবি ও গল্পসহ হাজির হয় দুরন্ত স্টুডিওতে। আর তাদের আঁকা সেই ছবিগুলোই মোশন গ্রাফিক্স ও গল্প বলার মাধ্যমে তুলে ধরা হয় এ অনুষ্ঠানে।
আমিনা নওশিন রাইসার পরিচালনায় ‘আমার ছবি আমার গল্প’ সঞ্চালনা করেছেন নাফিসা জারিন মৌমি। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ১ আগস্ট থেকে প্রতি শুক্র ও শনিবার সকাল ৭টায়, দুপুর ১টায় ও বিকাল ৫টায়।

নতুন কার্টুন সিরিজ ‘জিগি অ্যান্ড দ্য জুট্রাম’

কিছু প্রাণীর একটি দল প্রতিদিন ট্রামে চড়ে বন থেকে চিড়িয়াখানায় আসে। এই দলে আছে হাতি, জিরাফ, ভালুক, পেঙ্গুইনসহ বিভিন্ন রকমের জীবজন্তু। চিড়িয়াখানায় যাওয়ার পথে প্রতিদিন তারা নিত্যনতুন ঝামেলার মুখোমুখি হয়। কিন্তু সবাই একসাথে কাজ করে ঝামেলা মিটিয়ে ঠিকই চিড়িয়াখানায় পৌঁছে যায়।

প্রতিদিন তাদের বন থেকে চিড়িয়াখানায় যাওয়ার মজার মজার গল্প নিয়ে কার্টুন সিরিজ ‘জিগি অ্যান্ড দ্য জুট্রাম’।

কার্টুনটির বাংলা কন্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন শেউঁতি শাহগুফতা। দুরন্ত টিভিতে কার্টুন সিরিজ ‘জিগি অ্যান্ড দ্য জুট্রাম’ প্রচারিত হবে ২৭ জুলাই থেকে প্রতিদিন সকাল ৯টায় ও বিকাল ৫টা ৩০ মিনিটে।


নতুন কার্টুন সিরিজ ‘স্কুল অফ রোয়ার্স’

স্কুল অফ রোয়ার্স একটি প্রি-স্কুল। পাঁচ বন্ধুর একটা দারুণ টিম আছে স্কুলে।

স্কুলের টিচার ওদের অনেক ভালোবাসেন। ছবি আঁকা, খেলাধুলা, পড়াশোনা বা কোনো সমস্যা তৈরি হলে সেগুলোর সমাধানে টিচার এগিয়ে আসেন। অন্য কেউ যখন কোনো বিপদে পড়ে তখন এই পাঁচ বন্ধু তাদের বিপদ থেকে উদ্ধার করে। পাঁচ বন্ধুর ছোট্ট বয়সের নানান ঘটনা আর গল্প ‘স্কুল অফ রোয়ার্স’।

কার্টুনটির বাংলা কন্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম এবং মো: শরীফ হাসান চৌধুরী। দুরন্ত টিভিতে কার্টুন সিরিজ ‘স্কুল অফ রোয়ার্স’ প্রচারিত হবে ২৭ জুলাই থেকে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টায়।
নতুন কার্টুন সিরিজ ‘ল্যাসি – সিজন ২’
বাবা-মায়ের সাথে ১০ বছরের জোয়ী একটা ন্যাশনাল পার্কে থাকে। একদিন জোয়ী পাহাড়ের ঢালে খুঁজে পায় এক কুকুরছানা, এবং তার নাম রাখে ল্যাসি। ছোট্ট কুকুরছানা ল্যাসি একদিন বড় হয়ে ওঠে। জোয়ী আর ল্যাসি তাদের অন্যান্য বন্ধু, হুডিনি, কুপার, পিকা ও বিফকে সাথে নিয়ে নানা চ্যালেঞ্জিং অভিযানে যায়। জোয়ীর সবচেয়ে ভালো বন্ধু হার্ভিও থাকে তাদের সাথে। ল্যাসির সাহসিকতায় তারা তাদের অভিযানগুলোর চ্যালেঞ্জ মোকাবেলা করে। সেইসাথে অর্জন করে নতুন নতুন অভিজ্ঞতা। আর তাদের বন্ধুত্ব হয় আরও শক্তিশালী।

কার্টুনটির বাংলা কন্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন মাহবুব আলম। দুরন্ত টিভিতে কার্টুন সিরিজ ‘ল্যাসি’-এর দ্বিতীয় সিজন প্রচারিত হবে ২৭ জুলাই থেকে প্রতিদিন দুপুর ১২টায় ও রাত ৮টা ৩০ মিনিটে।

দুরন্ত সময় – সিজন ২
দুরন্ত টিভির নতুন সিজনে থাকছে অনুষ্ঠান দুরন্ত সময়। অনুষ্ঠানটিতে শিশুদের উপযোগী ব্যায়াম দেখানো হয় গান ও ছড়ার তালে। এর পাশাপাশি আছে বিভিন্ন পেশাজীবীদের বর্ণনা, গ্রামীণ খেলা পরিচিতি, মুকাভিনয়সহ নানাকিছু। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। দুরন্ত টিভিতে ‘দুরন্ত সময়’ প্রচারিত হবে আগামী ২৭ জুলাই থেকে, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
দুষ্টু মিষ্টি – সিজন ২
বন্ধুত্বের দুষ্টু মিষ্টি গল্প নিয়ে আসছে দুরন্ত টিভির অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি – সিজন ২’। জামাল হোসেন আবির পরিচালিত অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি – সিজন ২’ প্রচারিত হবে ২৭ জুলাই থেকে, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা ও রাত ৮টায়।

বানাই মজার খাবার মা-বাবা আর আমি – সিজন ৩
রান্না বিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’ থাকছে  দুরন্ত টিভির ৩২তম সিজনে। আমিনা নওশিন রাইসার পরিচালনা ও আফিফা আখতার লিটার সঞ্চালনায় ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি – সিজন ৩’ প্রচারিত হবে ২৭ জুলাই থেকে, রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১টা ও রাত ৯টায়।

বানান মানে Spelling
দুরন্ত টিভিতে আসছে মৌটুসী বিশ্বাস-এর সঞ্চালনায় বানান নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বানান মানে Spelling’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুল হোসেন শিপন। দুরন্ত টিভিতে ‘বানান মানে Spelling’ প্রচারিত হবে ১ আগস্ট থেকে শুক্রবার ও শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে

দুরন্ত ফ্যামিলি
দুরন্ত টিভিতে আসছে রুনা খানের সঞ্চালনায় ফ্যামিলি গেইম-শো ‘দুরন্ত ফ্যামিলি’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে ১ আগস্ট থেকে, শুক্রবার ও শনিবার দুপুর ২টা ও রাত ৯টায়

এছাড়াও দুরন্ত টিভির নতুন সিজনে থাকবে ‘রঙ বেরঙের গল্প’, ‘দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন’, ‘দ্য স্মার্ফস’, ‘সুইট লিটল মনস্টারস্’, ‘সিসিমপুর’, ‘দি আর্ট রুম’, ‘মীয়া অ্যান্ড মি’ ইত্যাদি।
 

LEAVE A REPLY