শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব
সম্প্রতি বিয়ে করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী শবনম ফারিয়া। গত সপ্তাহে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় কাছের আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। ফারিয়ার নতুন জীবনের শুরু নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ ছিল না।
তার স্বামী কী করেন, কী পরিচয় তা এতদিনে জেনেছে সবাই। তবে একটি প্রশ্নের উত্তর জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সবাই। কেন বিয়ে করেছেন ফারিয়া? অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী।

বিজয়ের জনসভায় নিহত ৩৯, যা বললেন নরেন্দ্র মোদি
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেসব প্রশ্নেরই উত্তর মেলে।
ভিডিওটিতে ফারিয়া তার দ্বিতীয় বিয়ে এবং স্বামী তানজিম তৈয়বকে নিয়ে নানা কথা বলেছেন। ফারিয়া জানান, তানজিম খুব ছোট ছোট বিষয় খেয়াল করেন। তাই তাকেই জীবনসঙ্গী করেছেন।
অভিনেত্রী বলেন, “কোনো মানুষ অসুবিধায় পড়লে যে ‘তোমার কিছু লাগবে’— এমন কথা বলতে পারে, তা আমার জানা ছিল না।
এই ভদ্রলোকই প্রথম আমার জীবনে এমন অনুভূতি নিয়ে এলেন। তিনি আমাকে জিজ্ঞেস করেন, ‘তোমার কি এটা করতে অসুবিধা হচ্ছে? আমি করে দিচ্ছি, তোমার করতে হবে না।’ বা ‘তুমি যাচ্ছ, তোমার কী লাগবে?’”
ফারিয়া জানান, এই বিষয়গুলো অনেকের কাছে সাধারণ মনে হলেও তার জীবনের অভিজ্ঞতায় এটি অনেক বড় বিষয়। তিনি আরো বলেন, ‘যখন আমি সম্পূর্ণ হোপলেস ছিলাম, ভেবেছিলাম জীবনের এই অংশটি এখানেই শেষ, ঠিক তখনই একটি নতুন অধ্যায়ের শুরু হয়েছে।’
এদিকে, ফারিয়ার স্বামী তানজিম জানান, তিনি বাংলাদেশের বিনোদন জগতের সঙ্গে তেমন পরিচিত নন।
তিনি ফারিয়াকে চিনতেন না, তবে পরে জানতে পারেন তিনি বেশ জনপ্রিয়। তানজিমের মতে, ফারিয়া মানুষ হিসেবে অসাধারণ এবং অমায়িক। তিনি বলেন, ‘তাকে যখন দেখি, তার মাঝে বিশেষ কিছু খুঁজে পাই। সে মানুষ হিসেবে অসাধারণ, ডাউন টু আর্থ, বোল্ড, উইটি, প্লেফুল এবং সর্বোপরি খুবই যত্নশীল।’
নতুন এই দম্পতির ভিডিওটি দেখে তাদের ভক্তরা উচ্ছ্বসিত। মন্তব্যের ঘরে তারা ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।








































