ভিনিসিয়ুসকে দুয়ো দিল মাদ্রিদ ভক্তরা, পাশে দাঁড়াননি আলোনসো

ছবি : রয়টার্স

রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দুয়ো শুনলেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তার সাম্প্রতিক ফর্মের কারণেই ভক্তদের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে। 

গেল ৪ অক্টোবরের পর থেকে ১৪ ম্যাচ খেলেও মাদ্রিদের জার্সিতে গোলের দেখা পাননি এই তারকা। এই গোলখরা দলের উপর চাপ আরো বাড়াচ্ছে।

এর মধ্যেই গতকাল (শনিবার) সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় দুয়ো শুনতে হয়েছে ভিনিসিয়ুসকে। এরপরই ইনস্টাগ্রামে তার প্রোফাইল পিকচারে রিয়ালের জার্সি পরা ছবি পাল্টে ব্রাজিলিয়ান জাতীয় দলের জার্সিতে ছবি দিয়েছেন। 

জন্মদিনে রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপ্পে, সেভিয়াকে হারাল রিয়াল

এ নিয়ে সংবাদ সম্মেলনে কোচ জাবি আলোনসো দাঁড়াননি ভিনিসিয়ুসের পাশে। তিনি বলেন, ‘ভক্তরা স্বাধীন, তাদের মতামত প্রকাশের অধিকার আছে।

তবে মাদ্রিদে তার ফর্মের সঙ্গে আগামী বিশ্বকাপে ব্রাজিল দলে থাকায় কোন প্রভাব পড়বে না বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। আর মাদ্রিদের সঙ্গে এই সম্পর্কের ফাটল তার ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যায় তা নিয়েও অপেক্ষায় থাকতে হবে ফুটবল ভক্তদের। 

LEAVE A REPLY