গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে আর মাত্র ১৫ মিনিট। আজ সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয় যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
ইসি সচিব জানান, সারা দেশে মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই গড় হিসাব পাওয়া গেছে। দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রগুলোর তথ্যানুযায়ী ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে।
গ্রামীণ জনপদে ভোটারদের উপস্থিতি শহরাঞ্চলের তুলনায় কিছুটা বেশি লক্ষ করা যাচ্ছে।










































