সুপার এইট পর্ব শেষে সর্বোচ্চ রান ও উইকেট কার

    সাহিবজাদা ফারহান, ব্রায়ান বেনেট, শ্যাডলি ফন শালকভিক ও ব্লেসিং মুজারাবানি (বাঁ থেকে)। ছবি: আইসিসি

    দেখতে দেখতে শেষের পথে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের বাকি আর মাত্র ৪ ম্যাচ।

    কলকাতার ইডেন গার্ডেন্সে কাল রাতে বাঁচা-মরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত। 

    এর মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের সুপার এইট পর্ব।

    আগামী বুধবার কলকাতায় দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ও বৃহস্পতিবার মুম্বাইয়ে ভারত-ইংল্যান্ড ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে। 

    সেমিফাইনালের আগে গ্রুপ পর্ব ও সুপার এইট পর্ব মিলিয়ে হয়েছে ৫২ ম্যাচ। 

    এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহানের (৩৪৩)। দ্বিতীয় সর্বোচ্চ ২৯২ রান করেছেন জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট।

    যৌথভাবে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শালকভিক ও জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি; ১৩টি করে।
    দুভার্গ্যজনকভাবে এই চারজনের দলই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। 

    সবচেয়ে বেশি রান (শীর্ষ ৫)
    সাহিবজাদা ফারহান (পাকিস্তান) ৩৪৩
    ব্রায়ান বেনেট (জিম্বাবুয়ে) ২৯২
    এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা) ২৬৮
    শিমরন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ) ২৪৮
    সূর্যকুমার যাদব (ভারত) ২৩১

    সবচেয়ে বেশি উইকেট (শীর্ষ ৫)
    শ্যাডলি ফন শালকভিক (যুক্তরাষ্ট্র) ১৩
    ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে) ১৩
    লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা) ১২
    বরুণ চক্রবর্তী (ভারত) ১২
    করবিন বশ (দক্ষিণ আফ্রিকা), মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা), আদিল রশিদ (ইংল্যান্ড) ও মহীশ থিকশানা (শ্রীলঙ্কা) ১১

    সেরা ইনিংস
    যুবরাজ সামরা (কানাডা) ১১০

    sdefde
    কানাডার যুবরাজ সামরা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংস উপহার দিয়েছেন। ছবি: এএফপি

    সেরা বোলিং
    রোমারিও শেফার্ড (ওয়েস্ট ইন্ডিজ) ৫/২০

    দলীয় সর্বোচ্চ
    ভারত: ২৫৬/৪, প্রতিপক্ষ: জিম্বাবুয়ে

    দলীয় সর্বনিম্ন 
    শ্রীলঙ্কা: ৯০ অল আউট, প্রতিপক্ষ: ইংল্যান্ড

    LEAVE A REPLY