২ সপ্তাহের মধ্যে আঘাত না করলে ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যেত : ট্রাম্প

ছবিসূত্র : রয়টার্স

ইরানের রণক্ষেত্রে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিসাইল হানা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক অভিযান কি শুধুই ‘আত্মরক্ষা’?

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা নিয়ে বলেছেন, ‘আমরা যদি দুই সপ্তাহের মধ্যে আঘাত না করতাম, তারা পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। পাগলাটে মানুষের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু হতে পারে।’ এই মন্তব্যটি তিনি হোয়াইট হাউসে একটি গোলটেবিল বৈঠকে করেছেন।

উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরে বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক মঙ্গলবার সামাজিক মাধ্যমে লিখেছেন, সংস্থাটি এ বিষয়ে নিশ্চিত হতে পারছে না।

তিনি বলেন, ‘ইরান পারমাণবিক বোমা তৈরি করছে—এমন কোনো সরাসরি প্রমাণ না থাকলেও, প্রায় অস্ত্রমাত্রার সমান সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুদ এবং পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার না দেওয়া গভীর উদ্বেগের কারণ।’

সূত্র : বিবিসি

LEAVE A REPLY