কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়েন স্যান্টনার। ছবি : ক্রিকইনফো
মাঠে ফেরার অপেক্ষা বাড়ল মিচেল স্যান্টনারের। কাঁধের চোট নিউজিল্যান্ডের বাঁহাতি অলরাউন্ডারকে এক মাসের জন্য মাঠের বাইরে পাঠিয়েছে। স্ক্যানের পর তার কাঁধে ‘গ্রেড থ্রি’ এসিএল চোট ধরা পড়েছে।
স্যান্টনারের ছিটকে যাওয়ার বিষয়টি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
বোর্ডটি লিখেছে, ‘শুক্রবার সকালে একজন বিশেষজ্ঞ পর্যবেক্ষণ করার পর তাকে কমপক্ষে এক মাস বিশ্রাম ও পুনর্বাসনে থাকতে বলেছেন।’
স্যান্টনারের চোট নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কার। কেননা সামনে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তাকে পাচ্ছে না কিউইরা। আইরিশদের বিপক্ষে মের শেষ দিকে একমাত্র টেস্ট খেলবে নিউজিল্যান্ড।
আর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তাক পাওয়া যাবে না। বাকি দুই টেস্টে ৩৪ বছর বয়সী বাঁহাতি স্পিনারকে পাওয়ার আশা করছে কিউইরা।
গত ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান স্যান্টনার। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজের বোলিং কোটা শেষ করলেও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি।
ম্যাচে ৪৪ রান খরচ করে নেন ১ উইকেট। তার পরিবর্তে ব্যাটিং করেন শার্দুল ঠাকুর।










































