চার ‘বড় তারকা’ ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড

সংগৃহীত ছবি

অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো। ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস টুখেলের ঘোষিত ২৬ সদস্যের দলে জায়গা পেলেন না ফিল ফোডেন, হ্যারি ম্যাগুয়ার, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড ও কোল পালমার।

তবে দলে সুযোগ পেয়েছেন ননি মাদুয়েকে এবং মৌসুমজুড়ে চোটের আঘাতে থাকা জুড বেলিংহ্যাম। আর ৬০ বছরের শিরোপা খরা ঘোচানোর লক্ষ্যে তাদের নেতৃত্ব দেবেন হ্যারি কেইন। আক্রমণভাগে তাকে সমর্থন জোগাবেন ইভান টনি, অলি ওয়াটকিন্স এবং মার্কাস রাশফোর্ড। 

বিশ্বকাপ শুরুর আগে আগামী ৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ১০ জুন কোস্টারিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড।এরপর ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা। 

ইংল্যান্ডের পূর্ণাঙ্গ বিশ্বকাপ দল

গোলকিপার : জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্র্যাফোর্ড।

ডিফেন্ডার : এজরি কনসা, ড্যান বার্ন, জন স্টোনস, মার্ক গেহি, জারেল কুয়ানসাহ, টিনো লিভরামেন্তো, রিস জেমস, নিকো ও’রেইলি, জেড স্পেন্স।

মিডফিল্ড : জুড বেলিংহ্যাম, কোবি মাইনু, এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস, জর্ডান হেন্ডারসন, এবেরেচি এজে, মরগান রজার্স।

ফরোয়ার্ড : হ্যারি কেইন, ইভান টনি, অলি ওয়াটকিন্স, বুকায়ো সাকা, ননি মাদুয়েকে, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন। 
 

LEAVE A REPLY