আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ টাইম পাবেন লিওনেল মেসি

ছবি : এপি

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ আইসল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসি বলে নিশ্চিত করেছেন কোচ স্কালোনি। অ্যালাবামার অবার্নে অনুষ্ঠিত ম্যাচে চোট পরবর্তী মাঠে দেখা যাবে এই মহাতারকাকে।

বাম হ্যামস্ট্রিংয়ের পেশির টান থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় ওয়ার্ম-আপে অংশ নিলেও হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি। বিশ্বকাপের জন্য লিগ স্থগিত হওয়ার আগে শেষ ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলার মাঝে পেশিতে টান অনুভব নিয়ে মাঠ ছাড়েন। চোট শঙ্কা নিয়েই মায়ামির এই ফরোয়ার্ড জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, স্কালোনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মেসি খেলবে, তবে কত মিনিট খেলবে তা আমি জানি না।আজকের অনুশীলনে তার সাথে আমার কথা বলতে হবে এবং যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে সে কত মিনিট খেলে তা আমরা দেখব। আমরা সিদ্ধান্ত নেব, তবে আজকে সে খেলবে।’

আর্জেন্টিনার কোচ আরও বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা তাদের শিরোপা রক্ষার প্রস্তুতি সময় দলের খেলার সময়ের ওপর কড়া নজর রাখা হবে। যেকোনো ধরনের অঘটন এড়ানোর চেষ্টায় আমরা আগামীকাল যারা খেলবে তাদের খেলার সময় বন্টন করে দেব বলে যোগ করেন এই বিশ্বকাপজয়ী কোচ।টপিক:ফিফা বিশ্বকাপ ২০২৬বিশ্বকাপ খবর

LEAVE A REPLY