খামেনির জানাজা কখন, কোথায় জানাল ইরান

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়, জানাজা ও দাফনকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে ইরান। খামেনির রচনাবলি সংরক্ষণ ও প্রকাশনা বিষয়ক দপ্তর এ তথ্য জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির খবরে বলা এ কথা বলা হয়েছে। 

ঘোষণা অনুযায়ী, আগামী ৪ ও ৫ জুলাই ইমাম খোমেইনি মোসাল্লাতে শেষ শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই তেহরানে তার জানাজার যাত্রা বের করা হবে।

এ ছাড়া ৭ জুলাই কওম এবং ৯ জুলাই মাশহাদেও পৃথক জানাজার যাত্রার আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খামেনিকে ইমাম রেজার  মাজারে দাফন করা হবে।

বিবৃতিতে দেশের জনগণ, বিশ্বের স্বাধীনচেতা মানুষ, ইসলাম অনুসারী এবং ইরানে আগ্রহী সকলকে এসব অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি টানা ৩৬ বছর ছয় মাস এ পদে অধিষ্ঠিত ছিলেন।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই 

LEAVE A REPLY