আশা জাগিয়ে হারল বাংলাদেশ

ছবি : এপি

সিরিজে টিকে থাকতে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এমন ম্যাচে বাংলাদেশকে আগে বোলিংয়ে পাঠিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়ে টাইগারদের ১৯৭ রানের লক্ষ্য দেয় অজিরা।সাইফ, ইমন এবং হৃদয়ের লড়াকু ইনিংসে আশা জাগিয়ে ৭ রানে হারল বাংলাদেশ। এমন নাটকীয় হারে ১ ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ খোয়াল টাইগাররা।

চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৮৯ রানে থামে বাংলাদেশ।

তবে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরু করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। তিন ওভারে স্কোর বোর্ডে ৪২ রান তুলেন দুই ওপেনার। এতে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ।

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৭২ রান তুলে টাইগাররা।ওপেনার সাইফের সঙ্গে ব্যাট করেন সৌম্য সরকার। ১৩ বলে ২১  সাইফ এবং ৮ বলে ১৫ রান করেন সৌম্য। একটা সময় প্রয়োজনীয় রানরেট ৯-এ নামিয়ে এনেছিলেন সাইফ হাসান-পারভেজ হোসেন ইমনরা।

১৫ বলে ৩০ রান করে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। আরেক ওপেনার সাইফ হাসান খেলেছেন ৩৩ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪২ রানের ইনিংস।তবে হতাশ করেছেন সৌম্য সরকার। শুরুটা ভালো করলেও ৯ বলে ৩ বাউন্ডারিতে ১৫ রান করে থামেন তিনি।

চারে নেমে দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশকে আশা দেখাচ্ছিলেন ইমন। অস্ট্রেলিয়ার বোলারদের পাড়ার বোলারের মানে নামিয়ে এনেছিলেন তিনি। কিন্তু ইমন আউট হওয়ার পর আশা হারিয়ে ফেলে বাংলাদেশ।

শেষের দিকে প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারীরা। ৮ বলে ৭ রান করে ফেরেন শামীম, আর হৃদয়ের ২২ বলে ৩৫ রানের ইনিংস শুধু হতাশাই বাড়িয়েছে।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে ৪০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন অ্যারন হার্ডি।

এর আগে ব্যাট করতে নেমে ৪৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। কিন্তু এরপরই জুটি গড়েন ম্যাট রেনশ ও টিম ডেভিড। দুজনেই বাংলাদেশি বোলারদের ওপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন। ২৬ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৪৫ রান করে ডেভিড ফিরলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার দ্বারপ্রান্তেই ছিলেন রেনশ। শেষ পর্যন্ত ৫২ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৮৯ রানে অপরাজিত থাকেন অজি এই ব্যাটার।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন নাসুম আহমেদ। এ ছাড়া বাকি সব বোলার দিয়েছেন গড়ে আটের ওপরে রান।

LEAVE A REPLY