বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে শুরুটা ভালো হয়নি ম্পেনের। তারকাকচিত দল নিয়েও গ্রুপের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ড্র করে পয়েন্ট খোয়ায় লা রোজারা।এতেই তরুণ প্রতিভাবান খেলোয়াড় লামিন ইয়ামালকে প্রথম থেকে খেলাতে চাপ বাড়ে স্পেনের কোচ দে লা ফুয়েন্তের ওপর। তবে সমালোচনা এবং খেলোয়াড়ের শতভাগ ফিট রেখে নিজের কৌশল অটুট তিনি।
সংবাদ সম্মেলনে স্প্যানিশ তরুণ তারকাকে লিওনেল মেসি এবং দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করে এক প্রশ্নে কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, লামিন ইয়ামালকে লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করাটা ‘ভুল’। যা এই প্রতিভাবান তরুণের বিকাশে বাধা সৃষ্টি করতে পারে।
তবে তাকে বার্সেলোনার তারকা মাইকেলেঞ্জেলো এবং সালভাদর দালির মতো ‘প্রতিভাবান’দের পাশে রাখা যেতে পারে বলে যোগ করেন তিনি।
আটলান্টায় গ্রুপের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে স্পেনের ম্যাচের প্রস্তুতির মাঝেও, এই বিস্ময়বালক রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে এই উইঙ্গার থাকবেন কিনা? সেবিষয়ে খোলাস করেননি কোচ।
ফুয়েন্তে বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখব।সবচেয়ে ভালো খবর হলো, লামিন ভালো ফর্মে আছে। সে ৫৫, ৫৮ বা ৬৩ মিনিট খেলবে কিনা, তা ম্যাচের ওপর নির্ভর করবে। দলে তার অবদান এবং তার জন্য কোনটা সুবিধাজনক হবে, তা নিয়ে ভাবব… সামনের ম্যাচে দেখতে পাবেন।’
২১ জুন রাতে স্পেন গ্রুপ ‘এইচ’য়ে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে, যেখানে গ্রুপের চারটি দলই বর্তমানে এক পয়েন্ট নিয়ে সমান অবস্থানে রয়েছে। ২৭শে জুন উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে নাজুক পরিস্থিতি এড়াতে জয়ের বিকল্প নেই লা রোজদের সামনে।











































