অনেক চড়াই উৎরাই পেরিয়ে ফের ২৯ দিন পর দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ উৎপন্ন শুরু করেছে। এই ইউনিটটি ২০১৭ সালে স্থাপন করা হয় এবং প্রায় ৮ বছর সচল থাকার পর ২০২৪ সালের ১ নভেম্বর বন্ধ হয়ে যায় । এখন তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে ১২৫ ওয়াটের ১ নম্বর এবং ২৭৫ ইউনিটের ৩ নম্বর ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করছে। তবে ইউনিট ১ থেকে মিলছে ৬৫ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে মিলবে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ। এমনটাই আশা কতৃপক্ষের। যা বেড়ে ২০০ মেগাওয়াট অতিক্রম করবে।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।
মঙ্গলবার রাতে কথা হয় তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকের সঙ্গে। তিনি জানান, একটি ইউনিট চালু হয় আবার বন্ধ হয় এবং তা থেকে মাঝে মাঝে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ মিলে। এখন তৃতীয় ইউনিট সচল করা সম্ভব হয়েছে। আশা করছি অনেক বেশি কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপন্ন করা যাবে।
কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম জানান, খুব দ্রুতই কোল ইয়ার্ড সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। উর্ধ্বতন কতৃপক্ষ উৎপাদিত কয়লা অন্যত্রে সংরক্ষণের চিন্তা ভাবনার পাশাপাশি খোলা বাজারে কিছু কয়লা বিক্রির নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও নিকটস্থ প্ল্যান্টে আরেকটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। এতে কয়লার ব্যবহার বাড়বে।











































