বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বস্তির খবর পেয়েছে মিশর। অনুশীলনে ফিরেছেন হ্যামস্ট্রিং চোট নিয়ে দুশ্চিন্তা বাড়ানো অধিনায়ক মোহামেদ সালাহ। গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে তিনি দলের আংশিক অনুশীলনে অংশ নিয়েছেন, যা মিসর শিবিরে দারুণ স্বস্তি এনে দিয়েছে।
অবশ্য এখনো তিনি পুরোদমে অনুশীলন করতে পারছেন না। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁকে পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটি এখন কিছুটা কেটেছে। গ্রুপ পর্বের ইরান ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন সালাহ।খবর রয়টার্স
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে খেলার সময় সালাহ হ্যামস্ট্রিংয়ে টান লাগলে মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর তাকে নিয়ে শঙ্কা তৈরি হলেও, মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন তাকে অনুশীলনে হাসিমুখে দেখার পর স্যোশাল মিড়িয়ায় ছবি পোস্ট করে ক্যাপশন দেয় ‘রাজা ফিরে এসেছেন’।
ডালাসে ৪ জুলাই রাউন্ড ১৬-তে উঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ‘দ্য ফারাওস’রা।









































