দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ভয়াবহ বিস্ফোরণ

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের হাদ্দাতা শহরে একটি ‘বিশাল বিস্ফোরণ’ ঘটিয়েছে ইসরাইলি বাহিনী।

বুধবার (৫ আগস্ট) রোমে ইসরাইল ও লেবাননের মধ্যকার নতুন দফার আলোচনার প্রথম দিনেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। 

উল্লেখ্য, গত জুনে হওয়া একটি রূপরেখা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই আলোচনা চলছে। ওই চুক্তির আওতায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের পাশাপাশি দক্ষিণ লেবানন থেকে পর্যায়ক্রমে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে।

সূত্র: আলজাজিরা

LEAVE A REPLY