আইসিসির মাসসেরার তালিকায় তানজিদ তামিম। ফাইল ছবি
সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সেরই স্বীকৃতি পেলেন বাঁহাতি ওপেনার।জুলাই মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি ব্যাটার।
সংক্ষিপ্ত তালিকায় তানজিদ তামিমের দুই প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্রেভস ও হ্যারি ব্রুক। আজ মাসসেরার তালিকা প্রকাশ করেছে আইসিসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন— ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট, শ্রীলঙ্কার হার্শিতা সামারাবিক্রমা ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে ছিলেন তানজিদ তামিম। ওয়ানডের বিপরীতে টি-টোয়েন্টিতে জিতেছিল বাংলাদেশ। তবে দুই সংস্করণের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটার।
ওয়ানডের ১৫৯ রানের মধ্যে শেষ দুটিতে ফিফটি করেন তানজিদ তামমি।তার ইনিংসগুলো—৮, ৫৭ ও ৯৪। সংক্ষিপ্ত সংস্করণের শেষ দুই ইনিংসেও ফিফটি পান তিনি। ইনিংসগুলো হচ্ছে—১৬, ৫৮ ও ৬৬*। মোট রান করেন ১৪০।
অন্যদিকে ব্যাট-বলে দুর্দান্ত ছিলেন গ্রেভস।ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জুলাই মাসে ২ টেস্টে ২১৫ রান করেন। উইকেট নেন ৮টি। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলেন ১৮০ রানের দুর্দান্ত ইনিংস।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো করতে না পারলেও টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য ছন্দে ছিলেন ব্রুক। ওয়ানডের ৩১ রানের বিপরীতে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে সর্বোচ্চ ২২৯ রান করেন তিনি। ৫ ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান করে সিরিজসেরাও হন ইংল্যান্ডের অধিনায়ক।









































