এপস্টেইনের সঙ্গে অ্যানথ্রপিকের সিইওর স্ত্রীর সখ্যতা, গোপন তথ্য ফাঁস

(বাঁ দিকে) জেফ্রি এপস্টেইন এবং অ্যানথ্রপিক সিইওর স্ত্রী ক্যামি ক্লার্ক (ডান দিকে)। ছবি : সংগৃহীত

জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা অ্যানথ্রপিকের সিইও ডারিও আমোডেইয়ের স্ত্রী ক্যামি ক্লার্কের সঙ্গে সখ্যতা ছিল কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

জানা গেছে, ক্যামি ‘লাক্সারি পর্ন’ নামে একটি সংস্থা তৈরি করেছিলেন। সেই পর্ন ছবির সংস্থায় তিনি এপস্টেইনকে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন। ক্যামি জানিয়েছিলেন, তার সংস্থাটি পর্ন ছবির জগতে ‘বিপ্লব’ আনবে।

ক্যামি ক্লার্ক (বামে), অ্যানথ্রোপিক-এর সিইও ডারিও আমোডি (মাঝে) এবং জেফরি এপস্টাইন (ডানে)
ক্যামি ক্লার্ক (বাঁমে), অ্যানথ্রোপিকের সিইও ডারিও আমোডি (মাঝে) এবং জেফরি এপস্টেইন (ডানে)

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালের মার্চে জন ব্রকম্যান নামে এক এজেন্ট এপস্টেইনের সঙ্গে ক্যামির পরিচয় করিয়ে দেন।তবে এর তিন বছর আগেই যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিল এপস্টেইন। ব্রকম্যান দুজনকে একটি নৈশভোজে যোগ দেওয়ারও পরামর্শ দিয়েছিলেন। 

এপস্টেইনয়ের একাধিক নথিপত্র ও ই-মেইল থেকে জানা যায়, ব্রকম্যানের কথা মতো ক্যামি ও এপস্টেইন নৈশভোজে প্রথম দেখা করেছিল। সেখানে তাদের সঙ্গে ছিল ক্যামির বিজনেস পার্টনার মিশেল ক্যাপোসেফালোও

একটি ইমেলে ক্যামি লেখেন, ‘আজ সন্ধ্যায় আপনার সঙ্গে নৈশভোজে যোগ দিতে পারলে আমরা খুশি হবো।’ 

পরদিন তিনি সংস্থার প্রয়োজনীয় তহবিলের বিবরণসহ আরো একটি ইমেল পাঠান। সেখানে ক্যামি লেখেন, ‘গত রাতে আপনার সঙ্গে সাক্ষাৎটি ছিল অসাধারণ।’ এর কয়েক দিন পর তিনি তাঁর সংস্থার প্রথম কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য ও বিষয়বস্তুর রূপরেখা এপস্টেইনকে পাঠান। বলেন, ‘মহিলাদের সঙ্গে নিয়ে বিষয়বস্তুগুলি আপনি হয়তো উপভোগ করবেন।’

এক বছর পর ক্যামি এপস্টেইনকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি তার ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী কি না? তবে যৌন অপরাধী ক্যামির সংস্থায় আদৌ বিনিয়োগ করেছিল কি না, তা স্পষ্ট নয়।

অন্য একটি পৃথক ই-মেইলে এপস্টেইন লিখেছিল, ‘টেলিভিশনে যৌনতা দেখানো সম্ভব নয়।’ জানা যায়, ২০১২ সালের জুলাই মাসে ক্যামি তাঁর বাড়িতে একটি পার্টিতে এপস্টেইনকে আমন্ত্রণও জানিয়েছিলেন। তবে দুজনের আর কোনো দিন দেখা হয়েছিল কি না, তা জানা যায়নি।

LEAVE A REPLY