বার্সা-রিয়াল-পিএসজি একই পটে, অন্য পটগুলোতে কারা

ছবি : রয়টার্স

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুমের ড্র হতে যাচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোর চোখধাঁধানো গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত লিগ পর্বের এই ড্র।

দুই মৌসুম আগে ৩৬ দলে উন্নীত হওয়া এই টুর্নামেন্টের নতুন ফরম্যাট অনুযায়ী বাছাইয়ের সব সমীকরণ চুকিয়ে মূল পর্বের ৩৬টি দল এখন পুরোপুরি চূড়ান্ত। গত পাঁচ মৌসুমে উয়েফা প্রতিযোগিতায় পারফরম্যান্সের ভিত্তিতে দলগুলোকে ভাগ করা হয়েছে ৪টি পটে। ড্রয়ের নিয়ম অনুসারে, প্রতিটি দলকে ৪টি পটের প্রতিটির মুখোমুখি হতে হবে এবং দুটি করে (মোট ৮টি) প্রতিপক্ষের সঙ্গে লড়তে হবে—৪টি ম্যাচ নিজেদের মাঠে এবং ৪টি প্রতিপক্ষের আঙিনায়।

পট-১ এ পরাশক্তিদের মেলা

টানা দুইবারের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) শীর্ষ বাছাই হিসেবে জায়গা করে নিয়েছে পট-১ এ।তাদের সঙ্গেই রয়েছে গতবারের ফাইনালে পিএসজির কাছে হেরে রানার্সআপ হওয়া আর্সেনাল। ইউরোপের চিরচেনা জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও অ্যাতলেতিকো মাদ্রিদ রয়েছে এই অভিজাত পটে।

দুই বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে ইউরোপ সেরা মঞ্চে ফিরছে তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের রাখা হয়েছে পট-২ এ।এই পটে রেড ডেভিলদের সঙ্গী গত মৌসুমের ইউরোপা লিগ জয়ী অ্যাস্টন ভিলা, বরুসিয়া ডর্টমুন্ড ও এফসি পোর্তোর মতো ঐতিহ্যবাহী দলগুলো।

এক নজরে চূড়ান্ত চার পট

পট-১ : পিএসজি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ।

পট-২ : বরুসিয়া ডর্টমুন্ড, রোমা, স্পোর্টিং সিপি, অ্যাস্টন ভিলা, পোর্তো, ম্যানচেস্টার ইউনাইটেড, ক্লাব ব্রুগ, রিয়াল বেটিস, পিএসভি।

পট-৩ : ফেইনুর্দ, লিলে, বোডো/গ্লিম্ট, নাপোলি, আরবি লাইপজিগ, ভিয়ারিয়াল, ফেনারবাচে, শাখতার দোনেৎস্ক, গালাতাসারাই।

পট-৪ : স্লাভিয়া প্রাগ, স্লোভান ব্রাতিস্লাভা, স্টুটগার্ট, এএইকে এথেন্স, লাস্ক, কোমো, লঁস, ভাইকিং, সাবাহ এফকে।

লিগ পর্বের লড়াই শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ ৮টি দল সরাসরি শেষ ষোলোর টিকিট পাবে। আর ৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬টি দল মুখোমুখি হবে দুই লেগের নকআউট প্লে-অফে।

LEAVE A REPLY