শাহরুখকে প্রস্তাব দিয়েও ফিরলেন তিগমাংশু, কেন রাজি হননি কিং খান?

পরিচালক তিগমাংশু ধুলিয়ার নতুন সিনেমা ‘ঘামাসান’ ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রতীক গান্ধী ও আরশাদ ওয়ারসি।তবে এই সিনেমায় অভিনয়ের জন্য প্রথমে শাহরুখ খানের কাছে গিয়েছিলেন পরিচালক। কিন্তু শেষ পর্যন্ত প্রস্তাব ফিরিয়ে দেন বলিউডের ‘কিং খান’।

সম্প্রতি সিনেমার প্রচারে এসে সেই ঘটনা নিজেই জানিয়েছেন তিগমাংশু। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন এ বিষয় জানান।

তিনি জানান, ‘ঘামাসান’-এর চিত্রনাট্য লেখার পর প্রতীক গান্ধী যে চরিত্রে অভিনয় করেছেন, সেই চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন শাহরুখ খান।

‘বলিউড হাঙ্গামা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিগমাংশু জানান, শাহরুখের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়। ‘দিল সে’ সিনেমার সময় থেকেই তাদের পরিচয়। পরে ‘জিরো’ সিনেমাতেও শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

‘ছয় বছর জেলে থেকেও মারাঠি শিখিনি’, মন্ত্রীকে সঞ্জয়ের মজার জবাব

তিগমাংশু বলেন, চিত্রনাট্য নিয়ে শাহরুখের কাছে যাওয়ার পর অভিনেতা সেটি মন দিয়ে শোনেন। এরপর খুবই ভদ্রভাবে নিজের সিদ্ধান্তের কথা জানান।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, শাহরুখ তাকে বলেন, “ইয়ার তিশু, আমি এ ধরনের বাস্তবধর্মী সিনেমা করি না।”

শাহরুখের এই কথাতেই স্পষ্ট হয়ে যায়, কেন তিনি ‘ঘামাসান’-এর প্রস্তাব গ্রহণ করেননি।

শাহরুখ প্রস্তাব ফিরিয়ে দিলেও বিষয়টি নিয়ে তিগমাংশুর কোনো আক্ষেপ নেই।বরং অভিনেতার নিজের পছন্দ ও কাজের ধরনকে তিনি সম্মান করেন।

শেষ পর্যন্ত শাহরুখের জন্য ভাবা চরিত্রটি করেন প্রতীক গান্ধী। আর সিনেমার আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরশাদ ওয়ারসিকে।

প্যারিসে প্রিয়াঙ্কা-জেনিফারের বন্ধুত্বের মুহূর্ত, ভাইরাল ভিডিও

শাহরুখের সিদ্ধান্তের প্রসঙ্গে নিজের মতও জানিয়েছেন আরশাদ ওয়ারসি। তার মতে, শাহরুখকে দর্শক বড় পর্দায় আরও জমকালো ও অ্যাকশনধর্মী চরিত্রে দেখতে চান।

আরশাদ বলেন, তিনিও শাহরুখকে টম ক্রুজের মতো চরিত্রে দেখতে চান। শাহরুখ যদি খুব বাস্তবধর্মী কোনো চরিত্রে অভিনয় করেন, তাহলে সেটি তার কাছে কিছুটা অস্বাভাবিক লাগবে বলেও মন্তব্য করেন তিনি।

শাহরুখকে নিয়ে এই ঘটনা প্রকাশের পাশাপাশি সম্প্রতি আরেকটি মন্তব্যের কারণে আলোচনায় রয়েছেন তিগমাংশু ধুলিয়া। ‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে সরাসরি সমালোচনা করেছেন তিনি।

‘দ্য ওয়্যার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক দাবি করেন, ‘ধুরন্ধর’-এর কোনো গল্প নেই। তার মতে, একজন ব্যক্তি পাকিস্তানে গিয়ে তাণ্ডব চালাচ্ছেন—এটিকে সিনেমার গল্প বলা যায় না।

বলিউডে ভালো গল্প বলার প্রবণতা কমে যাওয়ার জন্য তিনি অতিরিক্ত পুঁজিবাদী মানসিকতাকেও দায়ী করেন। তার দাবি, এখন সিনেমা থেকে শুরু করে মানুষের পোশাক, চেহারা এমনকি শহরের বৈশিষ্ট্যেও এক ধরনের একরূপতা তৈরি হয়েছে।

‘ঘামাসান’ হিন্দি বলয়ের পটভূমিতে তৈরি একটি ক্যাট-অ্যান্ড-মাউস গল্প। সিনেমায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অপরাধজগতের সঙ্গে যুক্ত দুই পক্ষের দ্বন্দ্ব উঠে আসবে।

সন্তান জন্মের পর শরীর নিয়ে ট্রোলিং, মুখ খুললেন বিপাশা

পুরুষদের বন্ধুত্ব, প্রতিদ্বন্দ্বিতা ও সম্পর্কের নানা জটিল দিকও গল্পে রয়েছে। রুক্ষ ও শুষ্ক ভূদৃশ্যের মধ্যে এগিয়ে যাবে সিনেমার কাহিনি। এর সঙ্গে উঠে আসবে ওই অঞ্চলের কিছু অনালোচিত ইতিহাসও।

সিনেমায় প্রতীক গান্ধী ও আরশাদ ওয়ারসি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আগামী ১১ সেপ্টেম্বর জি৫-এ মুক্তি পাবে তিগমাংশু ধুলিয়ার ‘ঘামাসান’।

LEAVE A REPLY