তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা শর্মা?

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা কি তৃতীয়বার মা হতে চলেছেন? সম্প্রতি স্বামী বিরাট কোহলির সঙ্গে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন করে জল্পনা। যদিও তারকা দম্পতির পক্ষ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের ঢিলেঢালা আনারকলি পোশাকে বোট থেকে নামছেন আনুশকা। খোলা চুল, মুখে মেকআপের ছাপ নেই। জেটিঘাটের সিঁড়ি বেয়ে ওঠার সময় স্ত্রীকে আগলে রাখতে দেখা যায় বিরাটকে। তার মুখে ছিল মাস্ক।

সম্প্রতি আলিবাগ থেকে মুম্বাইয়ে ফিরছিলেন বিরাট-আনুশকা। ইন্ডিয়া গেট সংলগ্ন জেটিঘাটে তাদের ওই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নজর পড়ে আনুশকার ঢিলেঢালা পোশাকের দিকে। কেউ কেউ তার শারীরিক গঠন দেখে তৃতীয়বার মা হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন।আবার কারো কৌতূহল, ভামিকা ও অকায়ের কি এবার বড় ভাই-বোন হওয়ার পালা?

Anushka Sharma Pregnant With Third Child? Netizens Speculate After Mumbai  Spotting With Virat Kohli - VIDEO

তবে শুধু একটি ভিডিও কিংবা পোশাক দেখে আনুশকার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করার সুযোগ নেই। এ বিষয়ে এখন পর্যন্ত তারকা দম্পতির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সম্প্রতি মুম্বাইয়ে আধ্যাত্মিক আবহে সময় কাটাতে দেখা গেছে বিরাট ও আনুশকাকে। রবিবার মার্কিন সংগীতশিল্পী কৃষ্ণ দাসের লাইভ কীর্তনে অংশ নেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুজনকে হাততালি দিয়ে কীর্তন উপভোগ করতে এবং মৃদুস্বরে ভক্তিগীতির সঙ্গে কণ্ঠ মেলাতে দেখা যায়।

LEAVE A REPLY