শাকিব থেকে অপূর্ব, পুরনো লুকে তারকাদের নস্টালজিয়া

সংগৃহীত ছবি

সময় বদলেছে, বদলেছে ফ্যাশনের ধরনও। প্রযুক্তির বিবর্তনের সঙ্গে পোশাক, সাজসজ্জা ও স্টাইলেও এসেছে নানা পরিবর্তন।তবে পুরনো দিনের স্মৃতির প্রতি মানুষের টান আজও অমলিন। সেই নস্টালজিয়াকেই এবার নতুন মাত্রা দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বর্তমান সময়ের ছবি এআইয়ের মাধ্যমে রূপান্তর করে নেটিজেনরা ফিরে যাচ্ছেন চার দশক আগের আশির দশকে। বড় চুল, রঙিন পোশাক, পুরোনো দিনের ক্যামেরার আবহ—সব মিলিয়ে বর্তমানের মানুষকে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন এক রেট্রো অবতারে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ট্রেন্ডে সাধারণ মানুষের পাশাপাশি যোগ দিয়েছেন দেশের বিনোদন জগতের তারকারাও।

এআইয়ের কারসাজিতে আশির দশকের লুকে নিজেদের দেখতে কেমন লাগছে—সেটিই এখন দেখাচ্ছেন তারকারা। ফেসবুকে একের পর এক ছবি পোস্ট করে ভক্তদেরও ফিরিয়ে নিয়ে যাচ্ছেন নস্টালজিয়ার সেই সময়ে।

ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের ছবি ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা।ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘নিউ ট্রেন্ড।’

May be an image of one or more people and people smiling

আশির দশকের স্টাইলে বাইকে বসা অবস্থায় দেখা গেছে অভিনেতা অপূর্বকে। চোখে কালো চশমা, পরনে সেই সময়ের সঙ্গে মানানসই পোশাক—সব মিলিয়ে যেন পুরোনো দিনের কোনো সিনেমার দৃশ্য। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আশির দশকে অভিনেতা হওয়া মানে যা বোঝাত…।’

May be an image of one or more people, beard, motorcycle and text that says '1980's ঢাকা 品 IONDA HONDA DA Ho'

অভিনেত্রী ভাবনাও বাদ যাননি এই ট্রেন্ড থেকে।আশির দশকের সাজে নিজের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকের আমি—ভিনটেজ আমেজে, চিরন্তন এক মায়ায়।’

May be an image of one or more people

অভিনেতা তৌসিফ মাহবুবের ছবিতেও ফুটে উঠেছে সেই সময়ের আবহ। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’

May be an image of one or more people and text that says 'Video CLUB Ccalol DISCOVERY AMITABH 1၁၀ 25 986T'

অন্যদিকে, রেট্রো ট্রেন্ডে নিজের ছবি প্রকাশ করে তমা মির্জা লিখেছেন, ‘ট্রেন্ড ফলো করলাম।’

May be an image of one or more people

পূজা চেরীও শামিল হয়েছেন একই আয়োজনে। নিজের আশির দশকের লুকের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘করলাম আরকি।’

May be an image of one or more people and text that says '30ς TO BACK THE THE Micheel MicheelJcksen Jeckson BonJovi'

এদিকে ‘চা গরম’ সিনেমায় ডাক্তার ইরিন চরিত্রে অভিনয় করা সাফা কবিরকেও দেখা গেছে আশির দশকের লুকে। এআইয়ের মাধ্যমে চরিত্রটির সাজ ও আবহে আনা হয়েছে পুরোনো দিনের ছোঁয়া।

‘চা গরম’ সিনেমার ডাক্তার ইরিন চরিত্রকে আশির দশকের লুক দিয়েছেন সাফা কবির

একই ট্রেন্ডে ছবি প্রকাশ করেছেন অর্চিতা স্পর্শিয়াও। তাঁর ছবিতেও ধরা দিয়েছে আশির দশকের ফ্যাশন ও নস্টালজিক আবহ।

অভিনেত্রী নাবিলাকেও দেখা গেছে রেট্রো লুকে। সব মিলিয়ে এআইয়ের হাত ধরে তারকাদের এই আশির দশকে ফিরে যাওয়া এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি করেছে বেশ কৌতূহল ও নস্টালজিয়া।

May be an image of one or more people and text that says 'In THE 805 ERA! Shakiblan Zone'

তবে শাকিব খান এখনো পর্যন্ত নিজে কোনো ছবি প্রকাশ করেননি। তার ভক্ত অনুরাগীরা প্রিয় নায়কের আশির দশকের ছবি তৈরি করে তা সোশ্যালে শেয়ার করছেন। অন্যান্য তারকারা যেখানে শামিল হয়েছেন সেখানে শাকিব খানকেও কেমন লাগবে, সেই নস্টালজিয়া যেন তারাই দেখতে চেয়েছেন। 

LEAVE A REPLY