ইতিহাদে এনজো ফার্নান্দেজের স্বপ্নের শুরু, সিটির মাঝমাঠে নতুন আশার আলো

চেলসি থেকে ব্রিটিশ রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েই মাঠের পারফরম্যান্সে নিজের জাত চেনাচ্ছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ । সিটির নতুন বস এনজো মারেস্কার অধীনে ইতিহাদ স্টেডিয়ামে রাজকীয় শুরুও করেছেন তিনি— যা ম্যানচেস্টারে আরো বড় কিছু ইঙ্গিত দিচ্ছে এই বিশ্বকাপজয়ী তারকা।যা ইংলিশ জায়ান্ট দলটিকে রদ্রির পরবর্তি মাঝ মাঠের আশার আলো হিসেবে দেখা হচ্ছে এই আর্জেন্টাইনকে।

মাঝমাঠের এই নতুন কান্ডারিকে নিয়ে ফুটবল পাড়ায় এখন তুমুল আলোচনা। সিটির জার্সি গায়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন এনজো। পোর্তো বিপক্ষে ম্যাচের প্রথম গোলটিতে হালান্ডকে অসাধারণ এক অ্যাসিস্ট করে দলের ২-০ ব্যবধানের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

চেলসিতে থাকাকালীনই মারেস্কার অধীনে খেলার দারুণ অভিজ্ঞতা ছিল বিশ্বকাপজয়ী তারকার। ফলে সিটির বল-পজিশন ভিত্তিক ও আক্রমণাত্মক গেম প্ল্যানের সাথে খুব দ্রুত খাপ খাইয়ে নিয়েছেন তিনি।

পেপ গার্দিওলার বিদায়ের পর রদ্রি ও বার্নার্দো সিলভার মতো তারকা মিডফিল্ডাররাও ক্লাব ছাড়ে। এতে সিটির মাঝমাঠে যে শূণ্যতা দেখা দিয়েছিলো। এনজোর আগমনে মাঝমাঠে শক্তি পূর্ণতা পায়। সেই তার মানসিকতা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে বড় শক্তি মনে করছেন মারেস্কা । সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কোচ এনজোর এই প্রভাবের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আক্রমণভাগে এনজোর গোল ও অ্যাসিস্ট করার অবিশ্বাস্য ক্ষমতাই তাকে দলের অন্যতম প্রধান স্তম্ভ করে তুলছে।

ম্যানচেস্টার ডার্বির আগে এই তারকা মিডফিল্ডারের ফর্ম সিটির সমর্থকদের মাঝে নতুন আত্মবিশ্বাস জুগিয়েছে।

LEAVE A REPLY