গোবিন্দাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

সুনীতা আহুজাকে বিয়ের পরও সেই খবর দীর্ঘদিন গোপন রেখেছিলেন গোবিন্দা—এমন দাবি নিয়ে বহুবার আলোচনা হয়েছে। অন্যদিকে বলিউডের অন্দরমহলে অভিনেতার একাধিক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জনও শোনা গেছে।

তাঁদের মধ্যে নীলম কোঠারির নামই ছিল সবচেয়ে বেশি আলোচিত। পর্দায় তাঁদের জুটি যেমন জনপ্রিয় ছিল, তেমনি তাঁদের প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল জোরালোভাবে। তবে এবার সেই পুরনো অধ্যায় নিয়ে মুখ খুলেছেন নীলম। 

অভিনেত্রীর দাবি, গোবিন্দা যে বিবাহিত, সেটিই নাকি তিনি জানতেন না।

সম্প্রতি ‘টাইমস নাউ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই গুঞ্জন নিয়ে সরাসরি কথা বলেন নীলম। অভিনেত্রী জানান, গোবিন্দার বিপরীতে যখন তিনি অভিনয় করতেন, তখন তাঁর বয়স ছিল অনেক কম। পরিবারও ছিল অত্যন্ত কড়া। ফলে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার সুযোগই ছিল না তাঁর।

Govinda had broken his engagement for Neelam

নীলম বলেন, ‘তখন আমার বয়স ভীষণ কম। আমি পরে জানতে পারি গোবিন্দা বিবাহিত ছিলেন। আর সেই সময় আমার বয়স অনেকটাই কম ছিল, সব থেকে বড় কথা আমার মা-বাব এই বিষয় নিয়ে অত্যাধিক কড়া ছিলেন। তাই কোনো সম্পর্কে জড়ানোর সুযোগ ছিল না। আমি যেহেতু তখন খুব ছোট ছিলাম তাই শুটিং ফ্লোরে আমার সঙ্গে কেউ না কেউ আসছেন আমার পরিবার থেকে।’

পুরনো সেই গুঞ্জন নিয়ে বর্তমানে নীলম কিংবা তাঁর স্বামী অভিনেতা সমীর সোনির কোনো অস্বস্তি নেই বলেও জানান অভিনেত্রী। 

সমীরের বক্তব্য, দুই দশক আগে আদৌ কিছু ঘটে থাকলেও সে বিষয়ে তাঁর কিছু জানা নেই। আর যে বিষয় সম্পর্কে তিনি জানেনই না, সেটিকে আঁকড়ে থাকার কোনো অর্থ নেই।

তবে গোবিন্দার পুরনো বক্তব্যে উঠে এসেছিল নীলমকে ঘিরে তাঁর তীব্র আকর্ষণের কথা। 

Govinda once made a candid confession about his feelings for co-star Neelam  Kothari, admitting that he had “lost his heart” to her while he was  committed to Sunita Ahuja. In a 1990

১৯৯০ সালের একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, নীলমকে বিয়ে করার জন্য তিনি সুনীতার সঙ্গে বাগদান পর্যন্ত ভেঙে দিয়েছিলেন। নীলমের প্রতি তাঁর আকর্ষণ এতটাই বেশি ছিল যে নিজেকে সামলাতে পারতেন না বলেও স্বীকার করেছিলেন তিনি।

এমনকি সেই সময় সুনীতাকে বারবার নীলমের মতো হতে বলতেন গোবিন্দা। দুজনের মধ্যে তুলনাও করতেন বলে জানিয়েছিলেন অভিনেতা। 

তাঁর দাবি ছিল, সুনীতা বিয়ের জন্য চাপ না দিলে হয়তো তিনি নীলমকেই বিয়ে করতেন।

তবে গোবিন্দার সেই অনুভূতির বিপরীতে নীলমের বক্তব্য বরাবরই আলাদা। অভিনেত্রী একাধিকবার জানিয়েছেন, গোবিন্দার প্রতি তাঁর কখনোই কোনো আকর্ষণ ছিল না। ফলে পর্দার জনপ্রিয় জুটিকে ঘিরে বছরের পর বছর ধরে চলা প্রেমের গুঞ্জনের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।

LEAVE A REPLY