চোটের সঙ্গে লড়াই করে দলে ফিরে উচ্ছ্বসিত ইংল্যান্ডের তারকা ডিফেন্ডার

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন তারকা ডিফেন্ডার জারার্ড ব্রান্থওয়েট। উয়েফা নেশনস লিগের চার ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা করে নিয়েছে তিনি।এই চোটের কারণেই গত এপ্রিলে ঘরোয়া মৌসুম এবং তার বিশ্বকাপ খেলার স্বপ্নও ভেস্তে গিয়েছিল ২৪ বছর বয়সী এভারটন তারকার। 

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রান্থওয়েট জানিয়েছেন, পুনরায় ইংল্যান্ড দলে ডাক পাওয়াটা আমার কাছে সবকিছু। পুনর্বাসন এবং এই পর্যায়ে ফিরে আসার পেছনে কঠোর পরিশ্রম করতে হয়েছে, তা আজ সার্থক মনে হচ্ছে। ইংল্যান্ডের জার্সি গায়ে আবার ফিরতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত।

সেন্ট জর্জ পার্কে সাংবাদিকদের তিনি বলেন, ‘যখন আমি মাঠ থেকে ছিটকে যাই, তখন আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। কারণ এতবার চোট কাটিয়ে ফেরার পরও যখন একই জিনিস আবার ঘটল, তা মেনে নেওয়া কঠিন ছিল।’

তিনি আরো বলেন, ‘যখন একই ঘটনা তিন বা চারবার ঘটে, তখন আপনাকে নতুন করে খতিয়ে দেখতে হবে আসলে কী সমস্যা হচ্ছে। আমরা জার্মানিতে এমন একজনের সন্ধান পেয়েছি… যিনি মূলত ইনজুরি সমস্যা নিয়ে কাজ করেন।এটি আমাকে একটি ভালো অবস্থানে ফিরিয়ে এনেছে।

শনিবার ওয়েম্বলিতে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ডের নেশনস লিগ অভিযান শুরু করবে। এরপর ২৯ সেপ্টেম্বর চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে প্রাগে। তারপর টুখেলের দল ৩ অক্টোবর রিজেকাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে এবং এর তিন দিন পর চেকদের আতিথ্য দেবে ইংলিশরা।

LEAVE A REPLY