রূপকথার মতো অভিষেক এশিয়ান গেমসে, হ্যাটট্রিক সোনা চীনা সাতারুর

এশিয়া গেমসে অভিষেকে রূপকথার মতো সফল সমাপ্তি টানলেন চীনা সাঁতারের নতুন বিস্ময় ইউ জিদি। তিনটি ইভেন্টে তিনটি স্বর্ণপদক, যার প্রতিটিতেই গড়েছেন নতুন রেকর্ড। বৈশ্বিক এই গেমসের চিত্রনাট্য এর চেয়ে সুন্দর হতে পারত না। বুধবার স্টাইলিশ পারফরম্যান্সের মাধ্যমে নিজের রূপকথার মতো এশিয়ান গেমসে অভিষেকের সফল সমাপ্তি টানলেন তিনি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০০ মিটার বাটারফ্লাই এবং ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলিতে সোনা জিতে সাঁতার বিশ্বকে নাড়িয়ে দেওয়া এই ১৩ বছর বয়সী কিশোরী। তারপর ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলিতেও একচেটিয়া আধিপত্য বিস্তার করে জয় তুলে নিয়েছেন এই চীনা বিস্ময় সাতারু।

এর মাধ্যমে নিজের প্রজন্মসেরা প্রতিভা নিয়ে থাকা সব সংশয় যেমন দূর করেছেন, তেমনি পদক তালিকায় চীনের অবস্থানকে আরো মজবুত করেছেন।

LEAVE A REPLY