পরিবারকে না জানিয়ে জয়াকে বিয়ের গল্প জানালেন অমিতাভ

ছবি : পিন্টারেস্ট

পরিবারকে আগে থেকে না জানিয়েই জয়া বচ্চনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন অমিতাভ বচ্চন। কীভাবে হঠাৎ করে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়েছিল, সেই গল্প সম্প্রতি ‘কৌন বানেগা ক্রোড়পতি’র (কেবিসি) ১৮তম মৌসুমে জানিয়েছেন অমিতাভ।

অনুষ্ঠানে কলকাতার প্রতিযোগী অহেলি রায় অমিতাভকে প্রশ্ন করেন, জয়ার পরিবারকে কীভাবে বিয়ের জন্য রাজি করিয়েছিলেন তিনি। জবাবে অমিতাভ জানান, বিয়ের জন্য কোনো দীর্ঘ পরিকল্পনা বা পরিবারের সঙ্গে আগে থেকে বড় কোনো আলোচনা হয়নি।

অমিতাভ বলেন, একদিন তিনি জয়াকে সরাসরি বিয়ের কথা বলেন। জয়া তাতে সম্মতি জানান।এরপর দুজনেই সিদ্ধান্ত নেন, বিয়ের বিষয়টি আগে থেকে পরিবারকে জানাবেন না।

hh

পরে জয়া তার বাবা-মাকে বিষয়টি জানান। পরিবারের সম্মতিও পাওয়া যায়। তবে জয়া তার বাবা-মাকে ঠিক কীভাবে রাজি করিয়েছিলেন, তা অমিতাভ নিজেও জানেন না বলে জানান।

y

অমিতাভের ভাষায়, তাদের বিয়ের সিদ্ধান্ত হয়েছিল খুব দ্রুত। একদিন বিয়ের কথা ঠিক করার পরের দিনই তারা বিয়ে করেন। ছিল না দীর্ঘ আয়োজন বা বড় কোনো পরিকল্পনা। বিয়েটি ছিল একেবারেই ব্যক্তিগত ও সাদামাটা।

১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেন অমিতাভ ও জয়া।‘জঞ্জির’ সিনেমার সাফল্যের পর তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয় এবং এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। তাদের দুই সন্তান—শ্বেতা বচ্চন নন্দা ও অভিষেক বচ্চন।

LEAVE A REPLY