ব্লাউজে ‘মোটি’ লিখে বডি শেমিংয়ের প্রতিবাদ স্বরার

সংগৃহীত ছবি

মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষের জবাব দিতে ‘মোটি’ (মোটা) লেখা ব্লাউজ পরেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সন্তান জন্মের পর তার শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করা হয়েছিল।এবার সেই কটাক্ষের শব্দকেই নিজের প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করেছেন অভিনেত্রী।

সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে স্বরা জানান, মা হওয়ার পর গত তিন বছর ধরে অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে তার শরীর নিয়ে নানা ধরনের কটাক্ষ শুনতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় তাকে নিয়ে করা হয়েছে নানা মন্তব্য।

স্বরা বলেন, তাকে ‘মোটা’, ‘মহিষ’, ‘গরু’, ‘হিপ্পো’ ও ‘হাতি’ বলে কটাক্ষ করা হয়েছে।তবে এখন এসব শব্দে কষ্ট পাওয়ার বদলে তিনি সেগুলোকে নিজের মতো করে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি সবই হয়ে গেছি। এখন আপনাদের এসব শব্দ গ্রহণ করে নিজের করে নিচ্ছি।

স্বরা আরো জানান, তার মেয়ে এখন তিন বছরের।মেয়ের জন্মের পর থেকেই অপরিচিত মানুষের কাছ থেকে এমন ট্রলের মুখোমুখি হচ্ছেন তিনি। দীর্ঘ সময় ধরে চলা এই অভিজ্ঞতার কথাই এবার প্রকাশ্যে তুলে ধরেছেন অভিনেত্রী।

সন্তান জন্মের পর একজন নারীর শরীরে নানা স্বাভাবিক পরিবর্তন আসে। সেই পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ বা মন্তব্য করা নিয়ে এর আগেও বিভিন্ন তারকা কথা বলেছেন। স্বরার ক্ষেত্রেও শরীর নিয়ে করা মন্তব্যের বিষয়টি বারবার সামনে এসেছে।

এবার ‘মোটি’ শব্দটিকেই নিজের পোশাকে তুলে ধরে ভিন্নভাবে জবাব দিয়েছেন স্বরা। হিন্দি ভাষায় ‘মোটি’ শব্দের অর্থ ‘মোটা’। যে শব্দটি তাকে কটাক্ষ করতে ব্যবহার করা হয়েছিল, সেটিই নিজের প্রতিবাদের অংশ করেছেন তিনি।

LEAVE A REPLY