এক ম্যাচে কোহলির দুই বিশ্বরেকর্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ওডিআইতে বিশাল মাইলফলক অর্জনকারী প্রথম ব্যাটসম্যান হলেন তিনি। ছবি : সংগৃহীত

দেড় যুগ ধরে ব্যাট হাতে ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে অবদান রেখে যাচ্ছেন তারকা ব্যাটার বিরাট কোহলি। যাকে ওয়ানডে ক্রিকেটে চেস মাস্টার হিসেবেও ডাকা হয়।নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নতুন ইতিহাস গড়লেন এই তারকা ব্যাটার। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৩ নম্বর পজিশনে ব্যাটিং করে প্রথম ব্যাটার হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সেই সঙ্গে ভারতের হয়ে রান তাড়া করায় কিংবদন্তি ব্যাটার লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের করা ৮৭২০ রানের করা রেকর্ডটিও ভেঙে দেন এই চেস মাস্টার।

 
বুধবার (৪ নভেম্বর) অকল্যান্ডের ইডেন পার্কে রান তাড়া করার সময় ব্যক্তিগত ১২ রান তোলার সঙ্গে সঙ্গেই এই অনন্য কীর্তি স্পর্শ করেন কোহলি।এই মাইলফলকের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটের একটি নির্দিষ্ট ব্যাটিং পজিশনে সবচেয়ে বেশি রান করার এক নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। 

কোহলি মাত্র ২৫৩ ইনিংসে এই রেকর্ড গড়েন, যেখানে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ৩৩০ ইনিংসে করেছিলেন ১২ হাজার ৬৬২ রান। এরপরই রয়েছে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, যিনি ২৪৩ ম্যাচে ৯ হাজার ৭৪৭ রান করেছিলেন।

সেইসঙ্গে রান তাড়ায় শচীন টেন্ডুলকারের করা ৮৭২০ রেকর্ড ভেঙে তিনি ৮৭৪১ রানের মালিক বনে গেছেন।কোহলির সামনে এই রেকর্ড আরো এগিয়ে নেওয়ারও সুযোগ রয়েছে।

ওডিআই ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০,০০০ রানের মাইলফলক অতিক্রম করা একমাত্র দুই ব্যাটসম্যান হলেন কোহলি এবং পন্টিং, যা এই ফরম্যাটে তাদের আধিপত্যকে প্রমাণ করে। 

অন্যদিকে, কোহলির নাগালের মধ্যেই রয়েছে আরো একটি বড় রেকর্ড। বর্তমানে ওডিআই ইতিহাসের নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ভারতীয় ব্যাটিং কিংবদন্তি। কিউইদের বিপক্ষে পন্টিংয়ের গড়া ১,৯৭১ রানকে ছাড়িয়ে যেতে এবং ওডিআই ক্রিকেটে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে আর ৭৫ রান করতে হবে কোহলিকে।

প্রথম ওয়ানডেতে কোহলি মাত্র ৫১ বলে ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৪ রানে অপরাজিত থেকে ভারতকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে এটি ছিল তাঁর ৮০তম অর্ধশতক।

LEAVE A REPLY