প্রীতি জিনতা
মাঝের বেশ কয়েকটা বছর বলিউড থেকে আড়ালে থাকার পর সাম্প্রতিক সময়ে আবারও লাইমলাইটে এসেছেন বলিউডের মিষ্টি অভিনেত্রী প্রীতি জিনতা। চলমান আইপিএলের মাঠে হাজির হয়ে কিংবা দীর্ঘ সময় পর বলিউডে প্রত্যাবর্তনের খবরে, প্রীতি জিনতা এখন আলোচনায়। এবার কানের মঞ্চেও আলো ছড়ালেন অভিনেত্রী।
প্রায় ১৭ বছর পর চিত্রগ্রাহক সন্তোষ শিবনের হাতে...
ঝিনাইদহ-৪ আসনের সংসদ-সদস্য (এমপি) মো. আনোয়ারুল আজিম আনারকে নৃশংসভাবে হত্যার আগে ব্ল্যাকমেইল করার পরিকল্পনা ছিল মাস্টারমাইন্ড শাহীনের। আনারের নগ্ন ছবি তোলার উদ্দেশ্য ছিল। সঙ্গে থাকবে কোনো নারী। এ ধরনের ছবি দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করা হবে। দুদিন এভাবে অর্থ আদায়ের পর তাকে হত্যা করার পরিকল্পনা ছিল। এ উদ্দেশ্যেই এমপি আনারকে সঞ্জীবা ভবনে ডেকে নেওয়া হয়।...
ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ছয় রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনে ভোটগ্রহণ করা হয়েছে।
শনিবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
১৮তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায়ও পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে।
ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে, শুক্রবার...
ঘূর্ণিঝড় রেমাল আজ (রোববার) দুপুর নাগাদ আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ঘূর্ণিঝড়টি সন্ধ্যার পর চূড়ান্ত আঘাত আনতে পারে বলে জানানো হয়েছে।
রোববার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এ কারণে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম...
ইতালির পার্লামেন্টে ফিলিস্তিনের পতাকা উড়ালেন দেশটির সাবেক এমপি স্টেফানো আপুজ্জো।
শনিবার (২৫ মে) ‘আলজাজিরা প্যালেস্টাইন’-এর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয় ভিডিওটি, যা সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
মোবাইল ক্যামেরায় ধারণকৃত দৃশ্যে দেখা যায়, রোমে পার্লামেন্ট ভবনের নিম্নকক্ষের জানালা টপকে কার্নিশে নেমে যান সাবেক এমপি স্টেফানো আপুজ্জো। হেঁটে হেঁটে চলে যান ব্যালকনিতে। সেখান...
ইসরাইলের অবিরত হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। সেনাদের লাগাতার বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে সব কিছু। দেখা দিয়েছে চরম মানবিক সংকট। ফুরিয়ে গেছে খাবার পানি।
চরম খাদ্য সংকটে অনাহারে ভুগছেন বাসিন্দারা। এরই মধ্যে রাফাহ ক্রসিং বন্ধ থাকায় ত্রাণের খাবারও পৌঁছাতে পারছে না ক্ষুধার্ত মানুষগুলোর দুয়ারে। মিসর থেকে গাজায় প্রবেশের অপেক্ষায় থাকা কিছু খাবার তাদের...
ভারতের রাজধানী দিল্লিতে একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু সুরক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু সুরক্ষা কেন্দ্র থেকে শনিবার রাত ১১টা ৩২ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে ফোন যায়। হাসপাতালে কীভাবে...
আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলার আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে নিজেদের ঝালাই করতে চায় পাকিস্তান। ইতিমধ্যেই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ৪ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। বার্মিংহামে আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি এই দুই দল।
এই ম্যাচ উপলক্ষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের জন্য বিশাল পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক পাকিস্তান ভক্ত তরুণী।
আজকের ম্যাচে...
ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় তুর্কি সিরিয়াল ‘কুরুলুস উসমান’ সিরিজের নায়ক। শুক্রবার ঢাকার মাটিতে পা রাখেন এ অভিনেতা। বাংলায় ডাবিংকৃত তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক কুরুলুস উসমানের মাধ্যমে বাংলাদেশের দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা পান বুরাক অ্যাজিভিট। এ ছাড়া সুলতান সুলেমানেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
বর্তমানে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন বুরাক অ্যাজিভিট। ঢাকায় পৌঁছানোর আগে গত ২৩...
২৭ বছর পরে ফের জুটি বাঁধছেন কাজল-প্রভু দেবা। নেপথ্যে তেলেগু পরিচালক চরণ তেজ উপ্পলাপতি। এই অ্যাকশন থ্রিলার ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করবেন চরণ তেজ।
জানা গেছে, বড় বাজেটের এই ছবিতে একঝাঁক অভিনেতার দেখা মিলবে। কাজল ও প্রভু ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ, সংযুক্ত মেনন, আদিত্য শীল। পাশাপাশি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির...











































