বাংলাদেশ
পোলট্রি খাত দেশের পুষ্টি নিরাপত্তার অন্যতম চালিকাশক্তি : বাকৃবি উপাচার্য
Probash Bangla -0
পোলট্রি খাত দেশের পুষ্টি নিরাপত্তার অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘পোলট্রি খাত দেশের পুষ্টি নিরাপত্তা ও আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খামারি ও বিশেষজ্ঞরা ডিম ও মাংস উৎপাদনের মাধ্যমে মানুষের পুষ্টি নিশ্চিত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।যা জাতির জন্য অত্যন্ত প্রশংসনীয়।’
শনিবার (১৬...
সংগৃহীত ছবি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত বণিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।এ নিয়ে গত তিন মাসে সিলেটের দুটি পর্যটনকেন্দ্রে...
আইএলও কনভেনশন-১২১ অনুযায়ী পূর্ণ ক্ষতিপূরণ, আজীবন সুচিকিৎসা, স্থায়ী পুনর্বাসন, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরিসহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।
তারা বলেছেন, রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে আহত বহু শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন।অনেকেই সুচিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। ট্রাস্ট ফান্ড ও বিভিন্ন সংস্থার সহায়তা...
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে জরুরি সেবার সঙ্গে জড়িত বিভিন্ন খাতের কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি কার্যকর থাকবে। এর আগে ২৩...
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণই হচ্ছে আমাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস। আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি।আপনারা যতক্ষণ আমাদের পাশে থাকবেন, আপনাদের সমর্থন যতক্ষণ থাকবে, আমাদের দেশ গড়ার কাজ ইনশাআল্লাহ চলতে থাকবে।’
তিনি বলেছেন, ‘আজকে থেকে আমাদের কাজ হবে একটাই—সেটা হচ্ছে দেশ গঠন, রাষ্ট্র পুনর্গঠন। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আমাদের...
বাংলাদেশ
চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি খাত হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী
Probash Bangla 2 -
চামড়া শিল্পকে দেশের অন্যতম প্রধান বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার দুপুরে সিলেট নগরীর রিকাবীবাজারের জিমনেসিয়াম হলে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, কেউ যদি সত্যিই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে, তাহলে তাকে গ্রেফতার করা সম্ভব। কিন্তু বাস্তবে গ্রেফতারের ঘটনা শোনা যায় না, শোনা যায় শুধু গুলিতে সরাসরি মানুষ হত্যার খবর, যা কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য নয়।
শুক্রবার (১৫...
দক্ষিণ লেবাননে গত এক সপ্তাহে ২২০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে দখলদা ইসরাইল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, আইডিএফ সদস্যদের ওপর হামলার প্রস্তুতি ও তৎপরতায় জড়িত ২২০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধাকে গত এক সপ্তাহে হত্যা করা হয়েছে।
ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগর এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সন্দেহভাজন মাদকবাহী নৌযানে চালানো হামলায় নিহত ১৩ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। অনুসন্ধানী সাংবাদিকদের এক যৌথ তদন্তে এসব তথ্য উঠে এসেছে। এ অভিযানে এখন পর্যন্ত প্রায় ২০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর গার্ডিয়ানের।
‘লাতিন আমেরিকান সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম’ বা ক্লিপের নেতৃত্বে...
দক্ষিণ লেবাননে একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি হামলায় অন্তত ছয়জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। এর আগে দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ইসরাইলি হামলার বিষয়ে খবর দেওয়া হয়েছিল, তবে এখন মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে।
আল জাজিরা আরবি’র বরাত দিয়ে জানা গেছে, লেবাননের হারুফ শহরে একটি অ্যাম্বুলেন্স কেন্দ্র লক্ষ্য করে চালানো ওই হামলায় তিনজন প্যারামেডিকসহ মোট...










































