রাফাহ নিয়ে উদ্বেগ, ইসরায়েলের জন্য বোমার চালান স্থগিত করল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

মার্কিন প্রশাসন ইসরায়েলের জন্য একটি বোমার চালান থামিয়ে দিয়েছে। গত সপ্তাহে দক্ষিণ গাজার রাফাহতে বড় স্থল অভিযানের ঘোষণা দেওয়ার পর এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই খবর জানিয়েছেন। খবর বিবিসির।

চালানটিতে এক হাজার ৮০০ ২০০০ হাজার পাউন্ডের বোমা এবং এক হাজার ৭০০ ৫০০ পাউন্ডের বোমা ছিল বলে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন। এদিকে ইসরায়েল রাফাহতে বেসামরিক নাগরিকদের মানবিক চাহিদার বিষয়ে মার্কিন উদ্বেগের কোনো সমাধান দেয়নি এবং এ বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। কর্মকর্তা বলেছেন, এই চালানের বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি।

হোয়াইট হাউস কর্মকর্তা বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র চায়নি ইসরায়েলের রাফাহতে একটি বড় স্থল অভিযান চালাক।

যেখানে এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।’ তিনি আরো বলেছেন, আমরা ইসরায়েলের সঙ্গে আলোচনা করছি, তারা কিভাবে রাফাহতে বেসামরিক নাগরিকদের মানবিক চাহিদা মেটাবে এবং কিভাবে সেখানে হামাসের বিরুদ্ধে ভিন্নভাবে কাজ করে যাবে।

তিনি জানান, ‘এই আলোচনাগুলো চলমান রয়েছে, কিন্তু এখনো আমরা সম্পূর্ণরূপে কোনো সমাধান পাইনি। ইসরায়েলি নেতারা এই ধরনের অভিযানের বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছেছেন বলে মনে হচ্ছে।

আমরা ইসরায়েলে বিশেষ অস্ত্র পাঠানোর বিষয়ে সতর্কতার সঙ্গে পর্যালোচনা শুরু করেছি। যা রাফাহতে ব্যবহার করা হতে পারে। এই আলোচনা এপ্রিলে শুরু হয়েছিল।’

হোয়াইট হাউস কর্মকর্তারা আরো বলেছেন, ‘সেই পর্যালোচনার ফলস্বরূপ আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি চালান থামিয়ে দিয়েছি। এতে এক হাজার ৮০০ ২০০০ হাজার পাউন্ড বোমা এবং এক হাজার ৭০০ ৫০০ পাউন্ডের বোমা ছিল।

’ পরবর্তী তারিখে অস্ত্র হস্তান্তরের যে প্রতিশ্রুতি ছিল তা সময় অনুযায়ী পাঠানো হবে কি না সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।

LEAVE A REPLY