ফাইল ছবি
আগামী তিন দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
চেতনানাশক ব্যবহার করে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি
পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিন পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে চূড়ান্ত রায় ১৭ ডিসেম্বর
শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
শনিবারও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিন রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
শুধু আশ্বাসেই কাজে ফিরছেন ৩ মাস আন্দোলন করা অভুক্ত চা শ্রমিকরা
গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীর বদলগাছী ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ সময় টেকনাফে সর্বোচ্চ ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।











































